প্রিপেডে আনলিমিটেড প্ল্যানের ভ্যালিডিটি পরিবর্তন করল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ফেব্রুয়ারি 2019 13:40 IST
হাইলাইট
  • 319 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমে হল 84 দিন
  • আগে এই প্ল্যানে 90 দিন ভ্যালিডিটি পাওয়া যেত
  • সম্প্রতি 99 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে 24 দিন করেছিল BSNL

319 টাকা প্ল্যানে 84 দিন আনলিমিটেড ভয়েস কল করা যাবে

শুধুমাত্র ভয়েস কলের জন্য গত বছর 99 টাকা ও 319 টাকা প্ল্যান নিয়ে হাজির হয়েছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। লঞ্চের সময় এই দুটি প্ল্যানে যথাক্রমে 26 দিন ও 90 দিন ভ্যালিডিটি পাওয়া যেত।  সম্প্রতি 99 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে 24 দিন করেছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।  এবার 319 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমে হল 84 দিন। আগে এই প্ল্যানে 90 দিন ভ্যালিডিটি পাওয়া যেত।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, আরও বেশি ডেটা দিতে শুরু করল BSNL

 

319 টাকা প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি সাথেই আনলিমিটেড কল করা যাবে। লোকাল, ন্যাশনাল ও রমিং কলে এই প্ল্যান কাজ করবে। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলে কল করলে আলাদা খরচ হবে গ্রাহকের।

 

আরও পড়ুন: Jio GigaFiber লঞ্চের ঠিক আগে 100 Mbps ব্রডব্যান্ডে ধামাকা প্ল্যান নিয়ে এল BSNL

 

এই মাসেই 525 টাকা এবং 725 টাকা পোস্টপেড প্ল্যানে আরও বেশি ডেটা দিতে শুরু করেছে BSNL। 525 টাকায় মাসে 40GB আর  725 টাকায় মাসে 50GB ডেটা ব্যবহার করা যাবে। তবে কলকাতা সার্কেল এর BSNL পোস্টপেড গ্রাহকরা 525 টাকা প্ল্যানে গত বছর অক্টোবর মাস থেকে মাসে 80GB ডেটা  ব্যবহার করতে পারেন।

Advertisement

 

আরও পড়ুন: দিনে 2.2GB অতিরিক্ত ডেটা, ‘বাম্পার অফার' এর বৈধতা বাড়ালো BSNL

 

এছাড়াও ‘বাম্পার অফার' এর  বৈধতা বাড়িয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। শুরুতে কোম্পানি জানিয়েছিল 31 জানুয়ারির আগে রিচার্জ করলে ‘বাম্পার অফার' এর সুবিধা পাওয়া যাবে। পরে এই অফারের বৈধতা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BSNL। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB  ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।  

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
  2. OnePlus Nord CE 6 সিরিজের দুই দুর্দান্ত ফোন লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি, সুন্দর ফিচার্স অবাক করা দামে
  3. 5,000 টাকা ছাড়ে OnePlus Pad 4 এর সেল শুরু, সঙ্গে 5,499 টাকার উপহার ফ্রি
  4. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  5. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  6. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  7. Sony Xperia 1 VIII ক্যামেরায় বাজি রেখে জুনে লঞ্চ হবে, দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  8. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  9. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  10. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.