ঘাড়ে Jio, আরও বেশি ডেটা দিতে শুরু করল BSNL

525 টাকায় মাসে 40GB আর 725 টাকায় মাসে 50GB ডেটার সাথে পাবেন আনলিমিটেড কল আর দিনে 100 টি এস এম এস এর সুবিধা।

ঘাড়ে Jio, আরও বেশি ডেটা দিতে শুরু করল BSNL

একাধিক পোস্টপেড প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দিচ্ছে BSNL

হাইলাইট
  • নতুন গ্রাহক টানতে একাধিক পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো BSNL
  • 525 টাকায় মাসে 40GB আর 725 টাকায় মাসে 50GB ডেটা ব্যবহার করা যাবে
  • সাথে Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি
বিজ্ঞাপন

Jio, Airtel ও Vodafone এর সাথে প্রতিযোগিতায় নতুন গ্রাহক টানতে একাধিক পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এবার থেকে 525 টাকা এবং 725 টাকা পোস্টপেড প্লয়াণে আরঅ বেশি ডেটা দেবে BSNL। 525 টাকায় মাসে 40GB আর  725 টাকায় মাসে 50GB ডেটা ব্যবহার করা যাবে। তবে কলকাতা সার্কেল এর BSNL পোস্টপেড গ্রাহকরা 525 টাকা প্ল্যানে গত বছর অক্টোবর মাস থেকে মাসে 80GB ডেটা  ব্যবহার করতে পারেন।

 

আরও পড়ুন: সস্তা হল এই তিনটি Redmi স্মার্টফোন

 

525 টাকা প্ল্যানে BSNL পোস্টপেড গ্রাহকরা মাসে 40 GB ডেটার সাথে পাবেন আনলিমিটেড কল আর দিনে 100 টি এস এম এস এর সুবিধা। এই প্ল্যানের সাথে Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। আগে এই প্ল্যানে মাসে 15GB ডেটা পাওয়া যেত। তবে থাকছে না ডেটা রোল ওভারের সুবিধা।

কলকাতা সার্কেলের গ্রাহকরা BSNL পোস্টপেডে 525 টাকা প্ল্যানে পাবেন মাসে 80GB ডেটা ব্যবহারের সুবিধা। সাথে থাকছে 200GB ডেটা রোল ওভার।

 

আরও পড়ুন: একাধিক জনপ্রিয় স্মার্টফোনে 8,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Asus

 

725 টাকা প্ল্যানে BSNL পোস্টপেড গ্রাহকরা মাসে 50 GB ডেটার সাথে পাবেন আনলিমিটেড কল আর দিনে 100 টি এস এম এস এর সুবিধা। এই প্ল্যানের সাথেও Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। আগে এই প্ল্যানে মাসে 15GB ডেটা পাওয়া যেত। তবে থাকছে না ডেটা রোল ওভারের সুবিধা। Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই দুটি প্ল্যানের খবর পাওয়া গিয়েছে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »