বিনামূল্যে অতিরিক্ত 2GB হাই স্পিড ডেটা দিচ্ছে Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 জুন 2020 17:14 IST
হাইলাইট
  • 5 দিন অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে
  • নির্বাচিত গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিচ্ছে কোমানিটি
  • 2GB ডেটা দিচ্ছে

নির্বাচিত গ্রাহকদের বিনামূল্যে 2GB ডেটা দিচ্ছে Jio। 5 দিনের মধ্যেই এই ডেটা ব্যবহার করতে হবে। গ্রাহকদের চমক দিতেই এই সুবধা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি ‘ওয়ার্ক-ফ্রম-হোম' প্যাক নিয়ে এসেছিল মুম্বাইয়ের কোম্পানিটি। সেখানে ডেটা ব্যবহারের 30 দিন বৈধতা পাওয়া যাচ্ছিল।

সম্প্রতি ভারতে ভারতে 98 টাকা প্রিপেড প্ল্যান বাতিল করেছিল Jio। ডিসেম্বরে এই প্ল্যানে বড়সড় পরিবর্তন আনলেও অবশেষে এই প্রিপেড প্ল্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের সংস্থাটি। এটাই ছিল কোম্পানির 28 সিন ভ্যালিডিটির সব থেকে কম দামের প্রিপেড প্ল্যান। 98 টাকা প্ল্যান বন্ধ হওয়ার ফলে 129 তাকা প্ল্যান থেকে Jio গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি পাবেন।

Advertisement

কোম্পানির ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ থেকে 98 টাকা প্রিপেড প্ল্যান সরিয়ে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটির সঙ্গেই 2GB ডেটা ও 300 এসএমএস পাওয়া যেত। সঙ্গে ছিল সব জিও নম্নরে আনলিমিটেড কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করতে বিশেষ আইইউসি রিচার্জ বাধ্যতামুলক ছিল। দিনের ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যেত।

98 টাকা প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে 28 দিন ভ্যালিডিটির সব থেকে কম দামের রিচার্জ প্ল্যান 129 টাকা। এই প্ল্যানের সঙ্গে 98 টাকা পক্যানের সব সুবিধার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত 1000 মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।

অন্যদিকে ‘ওয়ার্ক ফ্রম হোম' অ্যাড-অন প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে জিও। গত সপ্তাহেই এই প্যাক নিয়ে এসেছিল দেশের এক নম্বর টেলিকম কোম্পানিটি। প্রিপেড প্ল্যানের উপরে অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য এই প্যাক নিয়ে এসেছিল জিও। শুরুতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল যতদিন প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন অ্যাড-অন প্যাকের ভ্যালিডিটি পাওয়া যাবে।

Advertisement

১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে ৩০জিবি, ৪০জিবি ও ৫০জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও। এই তিনটি অ্যাড-অন অ্যাকের সঙ্গেই ৩০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। মাইজিও অ্যাপ, কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অথবা যে কোন থার্ড পার্টি রিচার্জ অ্যাপ থেকে জিও অ্যাড-অন প্যাক রিচার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio, Jio Data Pack
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  2. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  3. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  4. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  5. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  6. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  7. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  8. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  9. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  10. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.