Jio কে টেক্কা দিতে কলকাতায় এই প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 অক্টোবর 2018 16:10 IST
হাইলাইট
  • 1097 টাকার প্ল্যানে BSNL গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন
  • সাথে পাবেন 25GB ডাটা আর 365 দিন ভ্যালিডিটি
  • 2019 সালের 6 জানুয়ারির মধ্যে এই প্ল্যান রিচার্জ করাতে হবে

শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা BSNL 1097 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন

Jio কে টেক্কা দিতে বাজারে নতুন প্ল্যান লঞ্চ করল BSNL। নতুন 1097 টাকার প্ল্যানে BSNL গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সাথেই পাবেন 25GB ডাটা আর 365 দিন ভ্যালিডিটি। Jio র 1699 টাকা রিচার্জকে চ্যালেঞ্জের সামনে ফেলবে নতুন 1097 টাকার BSNL প্ল্যান। 2019 সালের 6 জানুয়ারির মধ্যে এই প্ল্যান রিচার্জ করাতে হবে।

আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা BSNL 1097 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল কল ও দিল্লি ও মুম্বাই সার্কেল বাদ দিয়ে আনলিমিটেড ন্যাশানাল কল করা যাবে। এর সাথেই থাকবে 25GB ডাটা। BSNL 1097 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। তবে এই প্ল্যানে কোন SMS সুবিধা পাওয়া যাবে না।

1699 টাকার প্ল্যানে Jio গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা পান। এর সাথেই রয়েছে 365 দিন ভ্যালিডিটি। অর্থাৎ মোট 547.5GB ডাটা পাওয়া যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল ও ন্যাশান কল ও দিনে 100 টি SMS এর সুবিধা।

যে সব গ্রাহক সারাক্ষন ফোনে কথা বলেন তাদের কথা মাথায় রেখে এই প্ল্যান লঞ্চ করেছে BSNL।একই ধরনের প্ল্যান নিয়ে এসেছে অন্যান্য টেলিকম অপারেটাররাও। তবে BSNL এর আনলইমিটেড কলে কোন সীমা নেই। চাইলে 24 ঘন্টা ফোনে কথা বলা সম্ভব।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.