Jio কে টেক্কা দিতে ক্যাশব্যাক অফার আনল Idea

এই অফারে প্রত্যেক 100 টাকার রিচার্জে 20 টাকার কুপন পাবেন আইডিয়া গ্রাহকরা। পরে 199 টাকা বা তাঁর বেশি রিচার্জ করার সময় এই কুপন ব্যাবহার করা যাবে।

Jio কে টেক্কা দিতে ক্যাশব্যাক অফার আনল Idea
হাইলাইট
  • 100 টাকার প্রিপেড রিচার্জে 20 আটকার কুপন পাবেন আইডিয়া গ্রাহকরা।
  • My Idea অ্যাপ আর Idea ওয়েবসাইট থেকে রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে
  • নতুন টিভি অ্যাপ এর বিজ্ঞাপন শুরু করেছে আইডিয়া
বিজ্ঞাপন

নির্বাচিত কিছু প্রিপেড গ্রাহককে ক্যাশব্যাক ও পুরস্কার দিচ্ছে আইডিয়া। 100 টাকার প্রিপেড রিচার্জে 20 আটকার কুপন পাবেন আইডিয়া গ্রাহকরা। পরে 199 টাকা বা তাঁর বেশি রিচার্জে এই কুপন ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা। শুধুমাত্র My Idea অ্যাপ আর Idea ওয়েবসাইট থেকে রিচার্জ করলেই এই সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও নতুন টিভি অ্যাপ এর বিজ্ঞাপন শুরু করেছে আইডিয়া। রিলায়েন্স জিওকে বাজারে টকইর দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইডিয়া।

‘জিতো বেহিচক’ নামে এই অফারে প্রত্যেক 100 টাকার রিচার্জে 20 টাকার কুপন পাবেন আইডিয়া গ্রাহকরা। পরে 199 টাকা বা তাঁর বেশি রিচার্জ করার সময় এই কুপন ব্যাবহার করা যাবে। এছাড়াও শুধুমাত্র আইডিয়ার অফিশিয়াল অ্যাপ আর ওয়েবসাইট থেকে রিচার্জ করলেই গ্রাহকরা এই সুযোগ পাবেন।

199 টাকার রিচার্জে আইডিয়ার প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1.4GB ডাটা পান। এর সাথেই গ্রাহকরা পান আনলিমিটেড ভয়েস কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও 398 টাকার রিচার্জে এই একই সুবিধার সাথেই 70 দিন ভ্যালিডিটি পান আইডিয়া প্রিপেড গ্রাহকরা।

প্রসঙ্গত সম্প্রতি 399 টাকার হলিডে হাঙ্গামা প্যাকের সাথে 50 টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে রিলায়েন্স জিও।

আইডিয়া টেলিকমের প্রধান মার্কেটিং অফিসার শশি শঙ্কর বলেন,“4G বাজারে আইডিয়া এক বড় নাম। এখন অনলাইন থাকা মানুষের অভ্যেস হয়ে গিয়েছে। আর সেই মানুষদের আরও বেশি করে ডাটা দেওয়ার জন্যই এই ক্যাম্পেন শুরু করেছে আইডিয়া। ছাত্ররা ভিডিও ব্যাবহার করে পড়াশুনা করা বা সাধারন মানুষের ভিডিও বা অডিও কলিং সব ধরনে গ্রাহকের কথা মাথায় রেখেই আমরা এই ক্যাম্পেন চালু করেছি। গ্রাহকরা যখন ফোনে ডাটা ব্যাবহার করেন তখন ডাটা শেষ হওয়ার ভয় যেন গ্রাহকের মনে না থেকে যায় সেই কারনেই আমাদের এই উদ্যোগ।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Starlink: নিরাপত্তা উদ্বেগে আটকে গেল ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট চালুর চূড়ান্ত ছাড়পত্র
  2. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  3. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  4. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  5. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  6. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  7. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  8. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  9. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
  10. ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »