প্রিপেডে নতুন আনলিমিটেড প্ল্যান নিয়ে এলো Vodafone

159 টাকার প্রিপেড প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুযোগ।

প্রিপেডে নতুন আনলিমিটেড প্ল্যান নিয়ে এলো Vodafone

Jio ও Airtel কে টেক্কাদিতে বাজারে নতুন প্ল্যান লঞ্চ করল Vodafone।

হাইলাইট
  • 159 টাকার প্রিপেড প্ল্যান বাজারেব নিয়ে এসেছে Vodafone
  • সব সার্কেলের সব গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করা হয়েছে
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
বিজ্ঞাপন

 

Jio ও Airtel কে টেক্কাদিতে বাজারে নতুন প্ল্যান লঞ্চ করল Vodafone। নতুন 159 টাকার প্রিপেড প্ল্যান বাজারেব নিয়ে এসেছে জনপ্রিয় টেলিকম কোম্পানিটি। 159 প্রিপেড প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে ভয়েক কল, SMS ও ডাটা সুবিধা পাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। Jio ও Airtel এর 149 টাকার প্ল্যানের সাথে টক্কর দিতেই এই প্ল্যান বাজারে এসেছে Vodafone। প্রসঙ্গত Jio ও Airtel এর 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

159 টাকার প্রিপেড প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুযোগ। কোম্পানি জানিয়েছে সব সার্কেলের সব গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করা হয়েছে। তবে এখনো কয়েকটি সার্কেলে এই অফারে দেখা যাচ্ছে না। নামে আনলিমিটেড কলিং হলেও 159 টাকার প্ল্যানে Vodafone গ্রাহকরা দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট লোকাল ও ন্যাশানাল কল করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কয়েকটি সার্কেলে গ্রাহক প্রতিদিন 100 টি SMS পেলেও কয়েকটি সার্কেলে 159 টাকার প্ল্যানে মোট 100 টি SMS পাচ্ছেন গ্রাহকরা।

প্রসঙ্গত Jio র 149 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করতে পারেন। এর সাথেই এই প্ল্যানে Jio গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS আর সব Jio App ব্যবহারের সুযোগ পান। Airtel এর 149 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারেন। এর সাথেই এই প্ল্যানে Airtel গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS ব্যাবহারের সুযোগ পান। Jio ও Airtel এর 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  2. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  3. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
  4. Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়
  5. ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
  6. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  7. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  8. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  9. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  10. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »