অগাস্টে শুরু হবে Jio GigaFiber পরিষেবা: এক নজরে সব তথ্য

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2019 16:13 IST
হাইলাইট
  • 12 অগাস্ট Jio GigaFiber এর বাণিজ্যিক পরিষেবা শুরুর ঘোষনা হতে পারে
  • ইতিমধ্যেই পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে
  • মাসে 600 টাকায় লঞ্চ হতে পারে ট্রিপল পে প্ল্যান

ট্রিপল পে প্ল্যান সহ লঞ্চ হবে Jio GigaFiber

অনেক দিন আগেই পরীক্ষামুলভাবে Jio GigaFiber কানেকশন দেওয়া শুরু হলেও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হয়নি। সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে 12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর বাণিজ্যিক পরিষেবা শুরুর ঘোষনা করবেন মুকেশ আম্বানি। এখন নির্বাচিত কিছু গ্রাহককে GigaFiber পরিষেবা দেয় Jio। জানা গিয়েছে শিঘ্রই ইন্টারনেট কানেকশনের সাথে আইপিটিভি আর ভয়েস কলিং পরিষেবা নিয়ে আসছে মুম্বাই এর কোম্পানিটি। এছাড়াও GigaFiber কানেকশনের সাথে স্মার্ট হোম ডিভাইস নিয়ে আসছে Jio। লঞ্চের আগে Jio GigaFiber পরিষেবা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন।

Jio GigaFiber এর প্ল্যান

ট্রিপল পে প্ল্যান সহ লঞ্চ হবে Jio GigaFiber। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে 100 GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল। এছাড়াই Jio Home TV সার্ভিস ব্যবহার করা যাবে। ট্রিপল পে প্ল্যানের সাথে সব Jio অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহক। এই কম্বো প্যানের দাম 600 টাকা। ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও মাসে 1000 টাকার বিনিময়ে  40 টি কানেক্টেড ডিভাইস ব্যবহার করা যাবে।

Advertisement

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে তিনটি প্ল্যান নিয়ে আসছে Jio। প্রথম প্ল্যানে 100 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। দ্বিতীয় প্ল্যানে এর সাথে থাকবে আইপিটিভি। তৃতীয় প্ল্যানে ব্রডব্যান্ড, আইপিটিভির সাথেই আইওটি ডিভাইস ব্যবহার করা যাবে। 500 টাকা থেকে 1000 টাকা প্রতি মাসে এই তিনটি প্ল্যান লঞ্চ হতে পারে।

পরীক্ষামুলকভাবে কানেকশন দেওয়ার সময় 2,500 টাকা ও 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিটে এই কানেকশন পাওয়া যাচ্ছিল। GigaHub ডিভাইসের জন্য এই সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছিল গ্রাহককে।

প্রিভিউ অফারে 100 Mbps স্পিডে Jio GigaFiber ব্যবহার করা যায়।

Advertisement

Jio GigaFiber লঞ্চের দিন

গত বছর অগাস্ট মাস থেকে Jio GigaFiber রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। লঞ্চের সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন গোটা দেশে 1,100 শহরে Jio GigaFiber পরিষেবা শুরু হবে। যদিও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করতে পারেনি Jio। একাধিক রিপোর্টে জানানো হয়েছে 12  অগাস্ট রিলায়েন্স বার্ষিক সাধারন সভায় বাণিজ্যিকভাবে Jio GigaFiber লঞ্চ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.