ATM থেকে রিচার্জ হবে Jio নম্বর! কীভাবে?

গোটা দেশে প্রায় এক লক্ষের বেশি এটিএম থেকে যে কোন Jio নম্বর রিচার্জ করা যাবে।

ATM থেকে রিচার্জ হবে Jio নম্বর! কীভাবে?

এটিএম থেকে Jio নম্বর রিচার্জ করতে কোন ওটিপি-র প্রয়োজন হবে না

হাইলাইট
  • এটিএম থেকে Jio নম্বর রিচার্জ করা যাবে
  • একাধিক ব্যাঙ্ক এটিএম থেকে রিচার্জ করা যাবে
  • ফিচার ফোন গ্রাহকদের বিশেষ সুবিধা হবে
বিজ্ঞাপন

21 দিন লকডাউনের প্রায় এক তৃতীয়াংশ শেষ হয়েছে। ঘর বন্দি গোটা দেশের মানুষ। টেলিকম পরিষেবাকে অত্যাবশ্যকীয় পরিষেবার আওতায় রাখা হলেও বেশিরভাগ মোবাইলের দোকান বন্ধ। তাই রিচার্জ করতে সমস্যায় পরছেন অনেকেই। অনলাইনে রিচার্জ চালু থাকলেও সম্প্রতি এটিএম থেকে প্রিপেড রিচার্জের সুবিধা নিয়ে ল Jio। গোটা দেশের নির্বাচিত কিছু এটিএম থেকে Jio প্রিপেড কানেকশন রিচার্জ করা যাবে। কোন ওটিপি ছাড়াই এটিএম মেশিন থেকে যে কোন Jio প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে।

সম্প্রতি টুইটারে Jio জানিয়েছে এইউএফ ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম মেশিন থেকে এই সুবিধা পাওয়া যাবে। গোটা দেশে এই ব্যাঙ্কগুলির প্রায় এক লক্ষ এটিএম রয়েছে। এটিএম থেকে কীভাবে Jio নম্বর রিচার্জ করবেন? দেখে নিন।

  • এটিএম মেশিনে ডেবিট অথবা ক্রেডিট কার্ড ঢুকিয়ে দিন।
  • এবার “Recharge” অপশন সিলেক্ট করুন।
  • এবার এটিএম নম্বর প্যাডে আপনার Jio নম্বর টাইপ করুন।
  • এবার ‘OK/Enter' বাটন প্রেস করে পিন দিন।
  • এবার রিচার্জের রাশি টাইপ করুন।
  • এর পরে “Enter” প্রেস করুন।
  • এবার রিচার্জের মেসেজ এটিএম মেশিনের স্ক্রিনে দেখা যাবে।। Jio  নম্বরে রিচার্জের মেসেজ পৌঁছে যাবে।

লকডাউনের জন্য অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে BSNL

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

যে সব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন তাদের জন্য নতুন ব্যবস্থা বিশেষ সুবিধা করে দেবে। এছাড়াও যে সব গ্রাহক অনলাইন ট্রানজেকশন করেন না তাদের বিশেষ সুবিধা করে দেবে এই রিচার্জ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »