597 টাকায় লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করল Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 অগাস্ট 2018 17:48 IST
হাইলাইট
  • 597 টাকার প্ল্যানে প্রিপেড গ্রাহকদের Vodafone 10GB 4G ডাটা দেবে
  • স্মার্টফোন গ্রাহকদের জন্য এই প্ল্যানের ভ্যালিডিটি 112 দিন
  • ফিচার ফোন ব্যবহার করলে এই প্ল্যানে 168 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে

নামে আনলিমিটেড হলেও 597 টাকার প্ল্যানে গ্রাহকরা দিনে সর্বোচ্চ 250 মিনিট আর সপ্তাহে 1000 মিনিট কথা বলতে পারবেন।

 

Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় রোজই প্রিপেডে নতুন প্ল্যান লঞ্চ করছে Vodafone। সম্প্রতি 159 টাকার প্ল্যান লঞ্চের পরে আজ 597 টাকার প্ল্যান লঞ্চ করল কোম্পানি। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 168 দিন। এয়ারটেলের 597 টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতায় নতুন এই প্ল্যান বাজারে এনেছে Vodafone। তবে এই দামে আপাতত Jio-র কোন প্ল্যান নেই।

নতুন 597 টাকার প্ল্যানে প্রিপেড গ্রাহকদের Vodafone 10GB 4G ডাটা দেবে। এর সাথেই গ্রাহকরা আনলিমিটেড কল আর প্রতিদিন 100 টি SMS এর সুবিধান পাবেন। স্মার্টফোন গ্রাহকদের জন্য এই প্ল্যানের ভ্যালিডিটি 112 দিন। তবে ফিচার ফোন ব্যবহার করলে এই প্ল্যানে 168 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। নামে আনলিমিটেড হলেও এই প্ল্যানে গ্রাহকরা দিনে সর্বোচ্চ 250 মিনিট আর সপ্তাহে 1000 মিনিট কথা বলতে পারবেন। সারা ভারতের সব Vodafone সার্কেলে ইতিমধ্যেই এই প্ল্যান শুরু হয়ে গিয়েছে।

একই দামে এয়ারটেল প্রিপেড গ্রাহকদের 10GB ডাটা, আনলিমিটেড কল আর রোজ 100 টি SMS এর সুবিধা দেয়। স্মার্টফোন গ্রাহকরাও এই প্ল্যানে 168 দিন ভ্যালিডিটি পাবেন। তবে নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারেন।

এছাড়াও সম্প্রতি 159 টাকার প্রিপেড লঞ্চ করেছে Vodafone। 159 টাকার প্রিপেড প্ল্যানে ভোডাফোন প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুযোগ।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.