4G কভারেজে সারা দেশে কত নম্বরে কলকাতা?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 সেপ্টেম্বর 2018 10:57 IST

সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে 4G নেটওয়ার্ক। শুরুতে শুধুমাত্র বড় শহরগুলিতে 4G পাওয়া গেলেও আজকাল গ্রমীন ভারতেও সহজেই মেলে হাই স্পিড এই মোবাইল নেটওয়ার্ক। তবে 4G নেটওয়ার্ক পাওয়ার বিষয়ে সারা ভারতে এক নম্বরে রয়েছে কলকাতা। শহরের 90 শতাংশ স্থানেই 4G পাওয়া যায়। এই তথ্য জানিয়েছে লন্ডনের ওয়্যারলেস কভারেজ ম্যাপিং কোম্পানি OpenSignal।

সারা দেশে মোট 22 টি টেলিকম সার্কেলের মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা। তবে দেশের বাকি 21 টি সার্কেলেও 80 শতাংশের বেশি স্থানে 4G নেওটওয়ার্ক পাওয়া যায় বলে জানানো হয়েছে। পাঞ্জাবে 89.2 শতাংশ, মধ্যপ্রদেশে 89.1 শতাংশ ও উড়িষ্যায় 89 শতাংশ স্থানে 4G নেটওয়ার্ক পাওয়া যায়।

এই রিপোর্টে ভারতে 4G নেটওয়ার্কের বিশাল আগ্রগতির কথা বলা হয়েছে। এক বিবৃতিতে OpenSignal জানিয়েছে, “2018 সালের মে মাস থেকে 90 দিন ধরে ভারতের 22 টি সার্কেলে 4G নেটওয়ার্ক কেমন পাওয়া যায় তা নিয়ে সমীক্ষা শুরু করি। এই সমীক্ষায় এক নম্বরে রয়েছে কলকাতা। কলকাতার 90.7 শতাংশ স্থানে 4G” নেটওয়ার্ক পাওয়া যায়।”

এপ্রিল মাসের সমীক্ষায় বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বাইকে হারিয়ে দেশে 4G কভারেজে এক নম্বর স্থান দখন করেছিল পাটনা। সেই সময় দেশে মোট 20 টি বড় শহরের মধ্যে 4G কভারেজে মুম্বাই 15 নম্বর ও দিল্লি 17 নম্বরে ছিল।

নতুন এই রিপোর্টে সারা দেশের মোট 20 টি বড় শহরের মধ্যে 4G কভারেজে দিল্লি 12 নম্বরে ও মুম্বাই 13 নম্বরে রয়েছে।

Advertisement

ভারতে 4G নেটওয়ার্ক প্রসারণে বড় ভুমিকা নিয়েছে Reliance Jio। এর ফলেই দেশের মোট 23.8 কোটি 4G ব্যবহারকারীর মধ্যে 8.3 কোটি গ্রাহক গ্রামীন ভারতে থাকেন।

এক সমীক্ষায় জানানো হয়েছে 2020 সালে ভারতের মোট 4G গ্রাহকের 35 শতাংশ 4G ফিচারফোন ব্যবহার করবেন। 2020 সালে ভারতে মোট 43.2 কোটি গ্রাহক 4G নেটওয়ার্ক ব্যবহার করবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: 4G, Kolkata, 4G broadband network, Telecom, Jio, Vodafone, Airtel, IDEA, BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.