গ্রাহক সংখ্যা ও লাভের নিরিখে এক নম্বরে Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 জানুয়ারী 2020 13:03 IST
হাইলাইট
  • লাভের নিরিখে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক Reliance Jio
  • টেলিকম দুনিয়ায় গ্রাহক প্রতি গড় আয় বাড়ার ইঙ্গিত মিলেছে
  • সম্প্রতি সব টেলিকম কোম্পানি পরিষেবার দাম 25-35 শতাংশ বাড়িয়েছিল

ভারতের টেলিকম বাজারের 34.9 শতাংশ দখল করে ছিল মুকেশ আম্বানির কোম্পানি

লাভের নিরিখে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক Reliance Jio। সোমবার India Ratings -এ প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে মোট গ্রাহক ও লাভের নিরিখে দেশের এক নম্বর কোম্পানি Jio।

বিগত দুই বছরে হুহু করে গ্রাহক হারিয়েছে Vodafone Idea। আর সেই কারণেই Jio -র গ্রাহক সংখ্যা এত তাড়াতাড়ি বেড়েছে।

Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা: শুরু হচ্ছে UPI পেমেন্ট

19-20 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের টেলিকম বাজারের 34.9 শতাংশ দখল করে ছিল মুকেশ আম্বানির কোম্পানি। রিপোর্টে আরও জানানো হয়েছে ভারতের টেলিকম বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে শুরু করেছে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

টেলিকম কোম্পানিগুলির প্রকাশ করা রিপোর্টে গ্রাহক প্রতি গড় আয় বাড়ার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি সব টেলিকম কোম্পানি পরিষেবার দাম 25-35 শতাংশ বাড়িয়েছিল। ফলে আগামী ত্রৈমাসিক থেকে গ্রাহক প্রতি গড় আয় আরও বাড়তে পারে। এছাড়াও দেশের ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, India Ratings, TRAI, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
  2. Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
  3. বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত
  4. বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
  5. Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
  6. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  8. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  9. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  10. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.