গ্রাহকের মন জিততে আনলিমিটেড কল ফিরিয়ে আনল Vodafone Idea

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 ডিসেম্বর 2019 14:49 IST
হাইলাইট
  • Vodafone Idea has listed the new prepaid plans on its website
  • Idea Cellular customers can also avail the same plans
  • Vodafone Idea and Airtel recently lifted FUP limit on unlimited plans

আনলিমিটেড কল সহ দুটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Vodafone Idea

Bharti Airtel এর পথে হেঁটে আবার আনলিমিটেড কল ফিরিয়ে আনল Vodafone Idea। সম্প্রতি সব নেটওয়ার্কে আনলিমিটেড কল সহ দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। 219 টাকা আর 449 টাকা প্রিপেড প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে। সব নেটওয়ার্কে আনলিমিটেড কল ছাড়াও থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই দুই প্ল্যানে যথাক্রমে 28 টাকা আর 56 টাকা ভ্যালিডিটি পাওয়া যাবে। সম্প্রতি আনলিমিটেড ভয়েস কল সহ তিনটি নতুন প্ল্যান নিয়ে এসেছিল Bharti Airtel। সম্প্রতি পরিষেবার দাম বাড়িয়েছিল সব টেলিকম কোম্পানি। দাম বাড়ার সাথেই অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সীমা ধার্য করেছিল Jio, Airtel ও Vodafone Idea। আবার আনলিমিটেড কল ফিরিয়ে এনে একাধিক প্রিপেড প্ল্যান লঞ্চ করল Vodafone Idea ও Airtel।

219 টাকা প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে রোজ 1GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানে দিনে 100 টা এসএমএস করা যাবে। 219 টাকা Vodafone Idea প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। আগে 169 টাকা প্রিপেড প্ল্যানে একই সুবিধা পাওয়া যেত।

প্ল্যান সুবিধা বৈধতা
219 টাকা প্রতিদিন 1GB ডেটা,  আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস  28 দিন
449 টাকা প্রতিদিন 2GB ডেটা,  আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস 56 দিন

অন্যদিকে 449 টাকা প্ল্যানেও সব নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে রোজ 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানে দিনে 100 টা এসএমএস করা যাবে। 449 টাকা Vodafone Idea প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

আপাতত অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা, হরিয়ানা এবং কর্ণাটক সার্কেলের গ্রাহকরা এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন। Idea ওয়েবসাইটেও একই প্ল্যান দেখা গিয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8 জিবি পর্যন্ত র‍্যামের 5G ফোন
  2. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  3. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  4. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  5. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  6. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  7. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  8. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  9. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  10. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.