কয়েকটি জায়গায় ডবল ডেটা অফার বন্ধ করে দিল Vodafone Idea

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 এপ্রিল 2020 17:21 IST
হাইলাইট
  • মার্চে ডবল ডেটা অফার নিয়ে এসেছিল Vodafone Idea
  • প্রথমে 22টা সার্কেলেই এই অফার চালু ছিল
  • আটটা সার্কেল থেকে এই অফার বাদ দিল কোম্পানি

মার্চে ডবল ডেটা অফার নিয়ে এসেছিল Vodafone Idea

সম্প্রতি গোটা দেশের 22টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছিল Vodafone Idea। অফারে কাট ছাঁট করে এবার 14টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছে কোম্পানিটি। 249 টাকা, 399 টাকা ও 599 টাকা প্ল্যানে এই অফার প্রযোজ্য। ডবল ডেটা অফারে এই তিনটি প্ল্যানেই অতিরিক্ত 1.5GB ডেটা দিচ্ছে Vodafone Idea।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে অন্ধ্র প্রদেশ, বিহার, গুজরাট, কেরালা, মহারাষ্ট্র এবং গোয়া, উত্তর পূর্ব, পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশ সার্কেলের গ্রাহকরা আর ডবল ডেটা অফার ব্যবহার করতে পারবেন না।

Advertisement

249 টাকা, 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে এবার প্রতিদিন 3GB ডেটা ব্যবহার করা যাবে। 249 টাকা প্ল্যানে 28 দিন, 399 টাকা প্ল্যানে 56 দিন ও 599 টাকা প্ল্যানে 84 দিন বৈধতা মিলবে।

Vodafone Idea রিচার্জ করে ঘরে বসেই রোজগারের সুযোগ! কীভাবে?

এই সব প্ল্যানের সঙ্গেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। সঙ্গে বিনামূল্যে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে 100 লোকাল ও ন্যাশনাল এসএমএস ব্যবহার করা যাবে। মার্চের প্রথম সপ্তাহে প্রথম ডবল ডেটা অফার নিয়ে এসেছিল কোম্পানিটি। 8টা সার্কেলের গ্রাহকরা এই অফার থেকে বঞ্চিত হলেও দেশের বাকি 14টা সার্কেলের গ্রাহকরা আগের মতোই ডবল ডেটা অফারের সুবিধা পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone Idea, Vodafone, Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.