বিশাল ক্ষতির সম্মুখীন হল Vodafone Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ফেব্রুয়ারি 2019 14:01 IST
হাইলাইট
  • 31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির ক্ষতির পরিমাণ 5,000 কোটি টাকা
  • গ্রাহক প্রতি কোম্পানি 89 টাকা আয় করেছে
  • এই তিন মাসে কোম্পানির মোট 18,200 কোটি টাকা খরচ হয়েছে

31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে Vodafone-Idea -র ক্ষতির পরিমাণ 5,000 কোটি টাকা

আবার বিশাল ক্ষতির সম্মুখীন হল Vodafone Idea। সম্প্রতি কোম্পানি প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টে এই ক্ষতির কথা জানানো হয়েছে।  গত বছর অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। পরপর দুটি ত্রৈমাসিকেই  ক্ষতির সম্মুখীন হল ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক।

 

আরও পড়ুন: নতুন আনলিমিটেড প্ল্যানে এক বছর দিনে 1.5GB ডেটা দিচ্ছে Vodafone

Advertisement

 

31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির ক্ষতির পরিমাণ 5,000 কোটি টাকা।  সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে Vodafone Idea। প্রসঙ্গত বিশেষজ্ঞরা জানিয়েছিলেন  2018 সালের শেষ ত্রৈমাসিকে 5,250 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে কোম্পানিটি। সেই তুলনায় কম ক্ষতির সম্মুখীন হয়েছে Vodafone Idea।

 

আরও পড়ুন: তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone, সাথে আর কি সুবিধা পাওয়া যাচ্ছে? দেখে নিন

 

ঋণ বৃদ্ধির সাথেই 2018 সালের শেষ ত্রৈমাসিকে গ্রাহক প্রতি আয় কমেছে কোম্পানির। প্রসঙ্গত একই সময়ে 65 শতাংশ বেশি লাভ করেছে মুকেশ আম্বানির Jio।

Advertisement

2018 সালের শেষ ত্রৈমাসিকে মোট 11,700 কোটি টাকা ব্যবসা করেছে Vodafone Idea। গ্রাহক প্রতি কোম্পানি 89 টাকা আয় করেছে।

 

আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea

Advertisement

 

বিবৃতিতে মুম্বাইয়ের কোম্পানিটি জানিয়েছে 2018 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কোম্পানির মোট 18,200 কোটি টাকা খরচ হয়েছে।

 

 

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  2. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  3. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  4. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  5. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  6. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  7. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  8. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  9. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  10. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.