Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল

গ্রাহকরা 200 টাকার নতুন প্রিপেইড প্ল্যান Vi অ্যাপ ও অন্যান্য রিচার্জ প্ল্যাটফর্ম থেকে চালু করতে পারবেন।

Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল

Photo Credit: Vi

Rs. 200 Vi Movies & TV prepaid pack is valid for 28 days

হাইলাইট
  • Vi-এর এক রিচার্জে 20টি OTT প্ল্যাটফর্ম ও 200+ লাইভ টিভি চ্যানেল দেখা যাবে
  • 200 টাকার প্যাকে 30 জিবি 4G ডেটা ও আনলিমিটেড 5G ডেটার সুবিধা আছে
  • Vi নতুন প্ল্যানে JioHotstar ও SonyLIV-এর অ্যাক্সেস দিচ্ছে
বিজ্ঞাপন

Vodafone Idea (Vi) কম দামে একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। সেই এন্টারটেইনমেন্ট প্যাকে OTT স্ট্রিমিং, লাইভ টেলিভিশন, ও মোবাইল ডেটা অর্ন্তভুক্ত আছে। Jio এবং Airtel-কে টেক্কা দিতে মূলত একটি রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা যোগ করেছে ভোডাফোন আইডিয়া। নতুন 200 টাকার Vi Movies & TV প্যাকের মেয়াদ 28 দিন। এটি 20টি OTT প্ল্যাটফর্ম, 200টির বেশি লাইভ টিভি চ্যানেল, 30 জিবি হাই-স্পিড 4G ডেটা, ও যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহার করতে দেবে বলে জানানো হয়েছে। ভি দাবি করছে, তারা একাধিক OTT সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন কমাতে নতুন প্ল্যানটি নিয়ে এসেছে।

Vi লঞ্চ করল 200 টাকার Vi Movies & TV প্যাক

200 টাকা দামের নতুন ভি প্ল্যান বিনোদন ও ইন্টারনেট সংযোগ, দুই সুবিধাকেই প্রাধান্য দিয়ে লঞ্চ করা হয়েছে। আলাদা আলাদা OTT সাবস্ক্রিপশন কেনার ঝামেলা কমবে। সংস্থা জানাচ্ছে, প্ল্যানের দাম বাজারে থাকা অনেক কেবল টিভি এবং DTH-এর মাসিক খরচের তুলনায় কম।

Vi-এর নতুন প্ল্যানে Vi Movies & TV-এর মাধ্যমে JioHotstar, SonyLIV, Lionsgate Play, ShemarooMe, FanCode, ManoramaMAX, Playflix, Klikk, Atrangii, Chaupal, OTTplay Live, Pocket Films, YuppTV, Addatimes, Kanccha Lannka, TimesPlay, ও NextGTV-এর মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে।

কোম্পানি বলেছে, বান্ডেলড কনটেন্টে 16টি ভাষায় আঞ্চলিক, জাতীয়, ও আর্ন্তজাতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও সিনেমা রয়েছে। ভি-এর মতে, দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন বিনোদনের পছন্দ মাথায় রেখে এমন বিস্তৃত কনটেন্ট লাইব্রেরি তৈরি করা হয়েছে।

বিনোদনের পাশাপাশি, রিচার্জে 30 জিবি হাই-স্পিড মোবাইল ডেটাও দেওয়া হয়েছে। আর যেখানে যেখানে পরিষেবা উপলব্ধ, সেখানে যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবে। Vi ওটিটি সাবস্ক্রিপশন একসঙ্গে সর্বাধিক চারটি ডিভাইসে ব্যবহার করতে দেবে।

এছাড়াও, সাপোর্টেড ওটিটি প্ল্যাটফর্মগুলোতে একই সময়ে দুটো স্ক্রিনে কনটেন্ট দেখা যাবে। তবে এই সুবিধা SonyLIV-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গ্রাহকরা 200 টাকার প্রিপেইড প্ল্যান Vi অ্যাপ ও অন্যান্য রিচার্জ প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  2. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  3. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  4. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  5. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  6. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  8. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  9. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  10. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »