iQOO 15 ভারতে OnePlus 15, Oppo Find X9 সিরিজ ও Realme GT 8 Pro-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। ফোনটি যারা অগ্রিম বুকিং করেছেন, তারা বিনামূল্যে iQOO TWS 1e ইয়ারবাডস ও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি প্রদান পাবেন।
OnePlus 15 এর ক্যামেরায় সিগনেচার হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং আর নেই। আসলে সুইডিশ ব্র্যান্ডটির হাত ছেড়ে নতুন ফ্ল্যাগশিপ মডেলের জন্য নিজস্ব ইমেজিং ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। ফোনটির পিছনের তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের এবং এটি 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।