OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
বর্তমানে ওয়ানপ্লাসের যত স্মার্টফোন ভারতে বিক্রি হয়, সেগুলোর মধ্যে Nord 6 সবথেকে শক্তিশালী ব্যাটারি (9,000mAh) পেয়েছে। এই ফোনে ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসর, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং, 5G-A সাপোর্ট, Android 16 বেসড OxygenOS 16, NFC, AI মাইন্ড স্পেস, ডেডিকেটেড প্লাস কী, ও একাধিক AI ভিত্তিক এডিটিং টুলস এবং ক্রিয়েটিভিটি ফিচার্স আছে।