Otp

Otp - ख़बरें

  • Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
    অ্যাক্সিস ব্যাঙ্কের দেওয়া ভিসা ও মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড অ্যাপল পে-তে ব্যবহার করা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাপ অথবা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে কার্ড অ্যাপল পে-র সঙ্গে যুক্ত করতে পারবে গ্রাহকরা। দোকানে পেমেন্ট করার সময় আইফোন বা অ্যাপল ওয়াচ এনএফসি-সক্ষম পিওএস টার্মিনালে ধরলেই পেমেন্ট হয়ে যাবে। পিন বা ওটিপি লাগবে না। ফেস আইডি, টাচ আইডি, অথবা ডিভাইসের পাসকোড দিয়ে লেনদেন অথেন্টিকেশন করতে হবে। গ্রাহকের ডিভাইসে ইন্টারনেট না থাকলেও পেমেন্ট সম্পন্ন হবে। কোম্পানি প্রতিটি কার্ডের জন্য একটি আলাদা ডিভাইস অ্যাকাউন্ট নম্বর বা DAN তৈরি করবে। সেই তথ্য ডিভাইসের সিকিউর এলিমেন্টে এনক্রিপ্ট করে রাখা হবে। ফলে আসল কার্ডের তথ্য বিক্রেতা কোনওভাবে জানত পারবে না।
  • Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
    Vodafone Idea (Vi) ও Meta জোট বেঁধে সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন (SMV) পদ্ধতি চালু করেছে। নতুন নেটওয়ার্ক ভিত্তিক যাচাইকরণ প্রযুক্তিটি মেটা প্ল্যাটফর্মের অধীনে থাকা Instagram, WhatsApp, ও Facebook ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়াকে দ্রুত, নিরাপদ, ও ঝামেলামুক্ত করবে। এটি পাসওয়ার্ড বা OTP ছাড়াই লগইন ও ভেরিফিকেশন করবে। SMV প্রোটোকলের ক্ষেত্রে নেটওয়ার্ক-ভিত্তিক অথেন্টিকেশন প্রযুক্তি মোবাইল নম্বর ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে অ্যাপে লগইনের অনুমোদন দেবে।
  • ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
    অপরাধীরা গ্রাহকদের ছবি এবং কিছু সাধারণ তথ্য ব্যবহার দিয়ে ভুয়ো পরিচয় তৈরি করছে। AI টুলসের সাহায্যে AEPS-এর ফেস অথেন্টিকেশন সিস্টেমকে কাজে লাগিয়ে আর্থিক লেনদেন সম্পন্ন হচ্ছে। কোনও ওটিপি এবং কল ছাড়াই টাকা তুলে নেওয়া হচ্ছে। ফলে অনেক সময় ভুক্তভোগীরা বুঝতেই পারছেন না যে, তাঁদের সঙ্গে জালিয়াতি হচ্ছে। এমন বিপদ থেকে সুরক্ষিত থাকার উপায় জেনে নিন।
  • Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
    Google নিয়ে এসেছে ভেরিফায়েড ইমেইল (Verified Email) ফিচার। একে ওটিপি-র মাধ্যমে প্রথাগত ইমেইল ভেরিফিকেশনের বিকল্প পদ্ধতি হিসেবে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন অ্যাপ এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে ইউজারের Gmail অ্যাকাউন্ট ভেরিফাই করবে। আলাদা করে ওটিপি দিতে হবে হবে না। প্রতিবার ভেরিফিকেশনের আগে পপ আপে জানানো হবে, কোন কোন তথ্য নেওয়া হবে। তাই ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যাপ তথ্য অ্যাক্সেস করতে পারবে না।
  • Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?
    Samsung Messages জুলাই থেকে Galaxy স্মার্টফোন এবং ট্যাবলেটে আর কাজ করবে না। Android 12 কিংবা পরের ভার্সনে চলছে এমন ডিভাইসে স্যামসাং মেসেজেস বন্ধ হয়ে যাবে। সংস্থার বিভিন্ন মোবাইল ফোন ও ট্যাবে ইতিমধ্যেই Google Messages ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে কাজ করছে। জুলাইয়ের পর স্যামসাং মেসেজেস সাধারণ SMS) এবং RCS মেসেজিং সাপোর্ট করবে না। ফলে গুগলের মেসেজ অ্যাপ ইনস্টল করতে হবে বা প্রি-ইনস্টলড থাকা ওই অ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে হবে।
  • Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
    পেটিএম, গুগল পে, ও Navi-এর মতো UPI অ্যাপগুলির সঙ্গে যৌথ ভাবে স্ক্রিন-শেয়ারিং প্রতারণা রুখতে নতুন ফিচার পরীক্ষা করছে। Android 11 বা তার পরের ভার্সন ব্যবহারকারী কেউ যদি অপরিচিত ব্যক্তির সঙ্গে কলের সময় স্ক্রিন শেয়ার করতে করতে ওই অ্যাপগুলির মধ্যে কোনও একটি খুলে ফেলেন, তাহলে সতর্কবাতা আসবে।
  • পিন ভুলে গেলেও করা যাবে UPI পেমেন্ট, আজই ফোনপে, পেটিএম, গুগল পে-এর এই সেটিংস বদলে নিন
    বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করা খুবই সহজ। এটি গুগল পে, ফোনপে, পেটিএম, ও অন্যান্য ইউপিআই অ্যাপগুলিতে একইভাবে কাজ করে। প্রাথমিকভাবে বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে সর্বোচ্চ 5,000 টাকা পাঠানো যাবে। পরবর্তীতে এই সীমা পর্যালোচনা করে বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে।
  • ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহককে EMI এর সুবিধা দেবে Amazon
    এই সুবিধা ব্যবহারের জন্য আপনাকে আধার নম্বর ও প্যান নম্বরের মাধ্যমে রেজিস্টার করতে হবে। আধার যে নম্বরে রেজিস্টার করা সেই নম্বরে আসা  OTP কনফার্ম করলে তবেই Amazon Pay EMI তে রেজিস্টার হবে গ্রাহক।
  • আধার ব্যবহার করে নিমেশে পেয়ে যান নতুন PAN নম্বর
    আধার নম্বরের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে পাওয়া OTP এর মাধ্যমে নতুন PAN নম্বর তৈরী করে নিতে পারবেন গ্রাহকরা। আধার কার্ডে থাকা নাম, বয়স, ঠিকানা ও জন্মদিনের তথ্যই এই পদ্ধতিতে তৈরী PAN এ ব্যবহার হবে।

Otp - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »