4,000 টাকা ছাড়ের সাথে Realme-এর দ্বিতীয় 10,0001mAh ব্যাটারির ফোনের সেল শুরু হল
Realme Narzo Power 5G সংস্থার দ্বিতীয় ফোন যা 10,000mAh+ ব্যাটারি পেয়েছে। আজ (মার্চ 10) সেল শুরু হয়েছে। অ্যামাজনে। অ্যামাজনে Realme Narzo Power 5G মডেলের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 26,999 টাকায় লিস্টেড আছে। 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সন 28,999 টাকায় মিলছে। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ও অতিরিক্ত 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস মিলতে পারে। এটি Amazon ও রিয়েলমির অনলাইন স্টোরে কেনা যাচ্ছে।