Realme C85 5G এর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফায়েড। এটি জল ও ধুলোর বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে। রিয়েলমির দাবি, ফোনের উপর গরম কফি বা ঠান্ডা কোলা ঢাললেও ক্ষতি হবে না।
Realme C85 Pro ফোনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,000 নিট ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। অন্য দিকে, Realme C85 5G মডেলটির LCD ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
Realme C85 Pro-এর ফ্রেম IP69 সার্টিফায়েড । এটি সম্পূর্ণ ধুলোরোধী এবং জল ভেতরে প্রবেশ করতে দেবে না। এছাড়াও, রিয়েলমির নয়া ফোনে Snapdragon 685 প্রসেসর, 6.8 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, 8 জিবি র্যাম, ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে।