Realme P4

Realme P4 - ख़बरें

  • ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচ ফোন, আছে 10,000mAh ব্যাটারি
    ভারতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাঁচটি ফোন দেখে নিন। Realme P4 Power 5G ভারতের প্রথম 10,001mAh ব্যাটারিযুক্ত ফোন। এটি 80W ওয়্যার্ড চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। দাম 32,999 টাকা থেকে শুরু হচ্ছে। Poco X8 5G বিশাল 9,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 67W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম শুরু 29,999 টাকা থেকে। Poco X8 Power মডেলে 10,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটি কিনতে 35,999 টাকা খরচ হবে। Redmi Note 17 Pro Max 5G ফোনেও 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং আছে। দাম 49,999 টাকা।
  • পুজোর আগে নতুন ফোন চাই? 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরার 5 স্মার্টফোন দেখে নিন
    Redmi Note 15 Pro 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে। Motorola Edge 70 Fusion-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ডে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme P4 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
  • Poco X8 Power vs Realme P4 Power: 10,000mAh ব্যাটারির কোন ফোন কিনলে লাভ? তুলনা দেখে নিন
    বর্তমানে মিড-রেঞ্জে সেরা 10,000mAh ব্যাটারির ফোনের তকমা দখলের জন্য Poco X8 Power ও Realme P4 Power 5G-এর মধ্যে জোর প্রতিযোগিতা চলবে। কিন্তু খাতায়-কলমে স্পেসিফিকেশন বা ফিচার্সের নিরিখে দুই ফোনের মধ্যে কে এগিয়ে? এই প্রতিবেদনে ফোন দুটির তুলনা রইল।
  • আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
    Realme P4 Power, Realme P4x, Realme P4R, Realme P4 Lite 5G, এবং Realme P4 Lite 4G-এর মূল্যবৃদ্ধি করেছে সংস্থা। মডেল ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী 3,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। Realme P4 Power 5G-এর দাম এখন 32,999 টাকা থেকে শুরু হচ্ছে। Realme P4x 5G ফোনের নতুন স্টার্টিং প্রাইস 24,999 টাকা। Realme P4R 5G-এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের বেস মডেলের দাম এখন 19,999 টাকা হয়েছে।
  • Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
    Realme P4s 5G ব্যবহারকারীরা FPS, MOBA, Sport, এবং Racing-এর মতো গেম 144Hz ফ্রেম রেটে খেলতে পারবে। এই ফোনে 8,000mAh ব্যাটারি, Dimensity 7400 Ultra প্রসেসর ও Hyper Vision+ AI চিপসেট আছে। আলাদা গ্রাফিক্স চিপ থাকার কারণে গেমের সর্বোচ্চ রেজোলিউশন ও ফ্রেম রেট 300 শতাংশ উন্নত হওয়ার দাবি করা হয়েছে। এই ফোনে হাইপারমোশন, অলওয়েজ-অন HDR, GT মোড, ও হাইপারক্ল্যারিটির মতো গেমিং ফিচার থাকছে। এতে 1.5K রেজোলিউশন Samsung M14 অ্যামোলেড ডিসপ্লে, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
  • Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    Realme P4s 5G স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হবে 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং। ফোনের সামনে Samsung-এর ফ্ল্যাগশিপ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল AI ওয়াইড ক্যামেরা মিলবে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর এবং Hyper Vision+ AI চিপ দিয়ে সজ্জিত থাকবে।
  • Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
    Realme C সিরিজ মূলত বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে পরিচিত। কিন্তু মূল্যবৃদ্ধির হাত থেকে এই লাইনআপের মডেলগুলো রেহাই পায়নি। Realme C71, Realme C83, এবং Realme C85-এর দাম যথাক্রমে প্রায় 1,300 টাকা, 1,000 টাকা, ও 4,500 টাকা পর্যন্ত বেড়েছে। এখন উক্ত ফোনগুলোর নতুন দাম হয়েছে যথাক্রমে 8,999 টাকা, 14,499 টাকা, ও 19,999 টাকা। প্রথমে শুধু নতুন লঞ্চ হওয়া ফোনগুলোর দাম বেশি রাখা হচ্ছিল, কিন্তু এখন অনেক আগে লঞ্চ হওয়া মডেলগুলোর দাম ধীরে ধীবে বাড়ানো হচ্ছে।
  • 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
    Realme P4 Lite 5G ফোনের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার অর্ন্তভুক্ত করে 11,499 টাকায় কেনা যাবে। এটি খুব সস্তায় দারুণ ফিচার্স অফার করে। এতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ক্ষমতার ব্যাটারি, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, যা এই বাজেটের মধ্যে বিক্রিত অন্য ব্র্যান্ডের ফোনে খুঁজে পাওয়া যাবে না।
  • Realme P4 Lite 5G সবচেয়ে সস্তায় VC কুলিং, 7,000mAh ব্যাটারি, ও 144 হার্টজ ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল
    Realme P4 Lite 5G মডেলের দাম 12,999 টাকা থেকে শুরু হচ্ছে। তবে কোম্পানি 1,500 টাকা ডিসকাউন্ট অফার করায় দাম 11,499 টাকায় নেমে আসবে। এটি 7,000mAh ক্ষমতার ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেটযুক্ত স্মুথ ডিসপ্লে, Dimensity 6300 চিপসেট, এবং 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত।
  • Realme P4 Lite 5G এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
    Realme P4 Lite 5G মার্চ 19 (বৃহস্পতিবার) লঞ্চ হচ্ছে ভারতে। ফোনটির ডিজাইন ও একাধিক ফিচার্স প্রকাশ হয়েছে। এটি 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, IP64 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, Android 16 ভিত্তিক Realme UI 7.0, এবং Dimensity 6300 চিপসেটের সাথে আসছে।
  • Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
    রিপোর্ট বলছে, ভিভো বর্তমানে 10,000mAh রেটেড সিঙ্গেল সেল ব্যাটারি যুক্ত ডিভাইস পরীক্ষা করছে। টিপিক্যাল ক্যাপাসিটি 12,000mAh-এ পৌঁছে যেতে পারে। এখন চীনে 8,000mAh বা 9,000mAh ব্যাটারিও খুব অস্বাভাবিক নয়। Redmi Turbo 5 এবং Turbo 5 Max জানুয়ারিতে 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। Realme P4 Power 5G ফেব্রুয়ারিতে 10,000mAh+ ব্যাটারির সাথে ভারতে এসেছে।
  • 6,300mAh ব্যাটারির Realme P4 Lite স্মার্টফোনের সেল শুরু, অফারে 7,999 টাকায় কেনার সুযোগ
    Realme P4 Lite প্রথম সেল উপলক্ষে 7,999 টাকায় কেনার সুযোগ। ফোনে 30fps-এ 1080P ভিডিও শুটিং সাপোর্ট, IP54 জল এবং ধুলোরোধী রেটিং, 12 জিবি ডাইনামিক র‍্যাম, AI কল নয়েজ রিডাকশন, ও সার্কেল টু সার্চ সহ বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স পাওয়া যাবে।
  • Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
    10,000 টাকার কমে লঞ্চ হওয়া Realme P4 Lite এর নতুন মুখ্য আকর্ষণ হল স্লিম ডিজাইন ও পাওয়ারফুল 6,300mAh ব্যাটারি। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে রিভার্স চার্জিং, 12 জিবি ডাইনামিক র‍্যাম, 300 শতাংশ আল্ট্রা ভলিউম, IP54 জল ও ধুলোরোধী রেটিং, ও মসৃণ কানেক্টিভিটির জন্য সিগনাল হান্টার অ্যান্টেনা সহ বিভিন্ন স্মার্ট AI টুলস।
  • 6300mAh ব্যাটারি ও 12GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
    Realme P4 Lite ভারতে P4 সিরিজের চতুর্থ মডেল হিসেবে বিক্রি হবে। ফোনটি লাইনআপের সবচেয়ে সস্তা মডেল হতে চলেছে। দাম 10,000 টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে। এটি রিভার্স চার্জিং সাপোর্ট করায় পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। Realme P4 Lite মডেলে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 18 জিবি ডাইনামিক র‍্যাম, পালস লাইট, মিলিটারি গ্রেড ডিরাবিলিটি, ও 300 শতাংশ আল্ট্রা ভলিউম অফার করবে।
  • Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
    Realme Power চীনে RMX5166 মডেল নম্বরের সাথে TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। সেই লিস্টিং থেকে ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। হ্যান্ডসেটে 9,750mAh রেটেড ব্যাটারি রয়েছে, যা 10,000mAh+ টিপিক্যাল ক্যাপাসিটি হিসেবে প্রচার হতে পারে। সার্টিফিকেশন সম্পন্ন হওয়ায় চীনে শীঘ্রই অফিসিয়াল লঞ্চ হওয়ার আশা করা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »