Realme P4x 5G এর দাম ভারতে 15,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 17,499 টাকা ও 19,499 টাকা হতে পারে। তবে এই দামে অফার অর্ন্তভুক্ত আছে কিনা, তা জানা যায়নি।
Realme P4x 5G বাইপাস চার্জিং এবং 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমি দাবি করেছে যে, আসন্ন মডেলটি তার দামের রেঞ্জে একমাত্র স্মার্টফোন, যেখানে ভ্যাপার চেম্পার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি গেমিং, এডিটিং, বা ভারী কাজের সময় অতিরিক্ত গরম হওয়া আটকাতে সাহায্য করবে।