বর্তমানে শাওমি গোষ্ঠীর যত ফোন বিক্রি হয়, তাদের মধ্যে Redmi Turbo 5 সিরিজে সবথেকে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। রেডমির দুই নতুন স্মার্টফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, 16 জিবি পর্যন্ত র্যাম, NFC, ডলবি ভিশন ডিসপ্লে, IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 27W রিভার্স চার্জিং, ডুয়াল ব্যাক ক্যামেরা, ইত্যাদি।
Redmi Turbo 5 Max বিশ্বের প্রথম Dimensity 9500s প্রসেসর চালিত স্মার্টফোন হতে চলেছে৷ এটি ভারী গেমিং, AI সম্পর্কিত কাজ, এবং মাল্টিটাস্কিং-এর জন্য উপযুক্ত। ফোনটি 9,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, 16 জিবি র্যাম, এবং 6.83 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। হ্যান্ডসেটে Android 16 OS প্রি-ইনস্টল করা থাকবে।
Xiaomi 17 Max ব্র্যান্ডের যে কোনও ফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে। এটি 8,000mAh সেলের সাথে Redmi Turbo 4 মডেলের 7,550mAh ব্যাটারিকে ছাপিয়ে যাবে। এতে হাই-পারফরম্যান্সের জন্য Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে।