7,200mAh ব্যাটারি ও 4K ক্যামেরার সাথে আসছে Vivo Y51 Pro, লঞ্চের আগেই দাম ফাঁস
অফিসিয়াল লঞ্চের আগেই Vivo Y51 Pro-এর দাম, ডিজাইন, স্পেসিফিকেশন, ও অফার অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসে 7,200mAh ব্যাটারি, IP68 + IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 400 শতাংশ ভলিউমের সাথে ডুয়াল স্টেরিও স্পিকার, এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্সের মতো ফিচার্স পাওয়া যাবে। ভিভো তাদের নতুন ফোনে বেশ কিছু লঞ্চ অফার দেবে, যার মধ্যে রয়েছে 2,500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।