Xiaomi 18 Pro Max ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটির বা LOFIC প্রযুক্তির সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাবে। প্রযুক্তিটির মূল কাজ হল চমৎকার ডাইনামিক রেঞ্জ প্রদান। এটি ছবিতে আলো ও ছায়ার ভারসাম্য রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। ছবিতে অতিরিক্ত উজ্জ্বল ও অন্ধকার অংশ একসাথে নিখুঁতভাবে ফুটে ওঠে। এতে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাও থাকবে, যা ম্যাক্রো ফটোগ্রাফিও সমর্থন করবে। এটি 3x অপটিক্যাল জুম অফার করবে বলে শোনা যাচ্ছে।
Xiaomi 18 Pro স্ট্যান্ডার্ড Xiaomi 18-এর মতো একই আকারের ডিসপ্লে পেতে পারে, যার নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এটি আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর ব্যবহার করবে। এতে LOFIC প্রযুক্তি-সহ 200 মেগাপিক্সেল SmartSens প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এর সঙ্গে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে।
Xiaomi 18 মডেলে একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। পূর্বসূরি Xiaomi 17 মডেলে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ছিল। অর্থাৎ যদি খবর সত্যি হয়, তাহলে উত্তরসূরির ক্যামেরায় বড় মাপের আপগ্রেড আসছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরে রান করবে। Xiaomi 18 সম্পর্কে আরও বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
Xiaomi বর্তমানে একজোড়া 200 মেগাপিক্সেল সেন্সর পরীক্ষা করছে। এই দুই সেন্সর একটি 6.3 ইঞ্চি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখা যেতে পারে। সরাসরি পোস্টে নাম উল্লেখ করা না হলেও, মনে করা হচ্ছে সেটি Xiaomi 18 Pro। গত বছর Xiaomi 17 Pro এবং 17 Pro Max ট্রিপল ক্যামেরা ট্রিপল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছিল। সেই অনুযায়ী উত্তরসূরী মডেলের তৃতীয় ক্যামেরায় 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকার সম্ভাবনা।
গত এক বছরে Poco F1 ফোনের দাম অনেকটাই কমেছে। এবার বর্ষপূর্তি উপলক্ষ্যে যে কোন স্মার্টফোন এক্সচেঞ্জ করে Poco F1 করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়ার ঘোষনা করল Xiaomi।
Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,900 mAh ব্যাটারি। আগামী 18 মার্চ চিনে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সম্ভবত এই ইভেন্টেই সামনে আসবে Redmi 7।
Redmi 7 তে থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,900 mAh ব্যাটারি। আগামী 18 মার্চ চিনে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সম্ভবত এই ইভেন্টেই সামনে আসবে Redmi 7।