Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়

HomeView সেন্ট্রাল ড্যাশবোর্ড হিসেবে বাড়ির একাধিক স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে।

Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়

Photo Credit: Apple

Apple HomeView can work as a central dashboard for compatible smart home devices

হাইলাইট
  • HomeView হল Apple এর প্রথম স্মার্ট ডিসপ্লে ডিভাইস
  • এটি A18 প্রসেসর ও Siri AI সাপোর্টের সঙ্গে এসেছে
  • HomeView বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে
বিজ্ঞাপন

Apple আজ একঝাঁক স্মার্ট হোম ডিভাইস লঞ্চ করেছে। যার মধ্যে HomeView সবচেয়ে বেশি আলোচিত। এটি এক নতুন ধরনের যন্ত্র, যেখানে বিনোদন, যোগাযোগ, এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করার সুবিধা পাওয়া যাবে। HomeView আদতে একটি 7 ইঞ্চি স্মার্ট ডিসপ্লে। এর সাহায্যে গান শোনা, 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরায় ভিডিও কলিং, ও বাড়ির উপর নজর রাখা যাবে। শুধু মুখে বলে (ভয়েস কমান্ড) বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করিয়ে নেওয়া যাবে। ডিভাইসটি সর্বোচ্চ ছয় জনের মুখ চিনে তাঁকে শনাক্ত করতে সক্ষম। ফলে পরিবারের প্রত্যেকে আলাদা হোম স্ক্রিন অ্যাক্সেস করতে পারবে। এতে Siri AI সাপোর্টও যুক্ত করা হয়েছে।

Apple HomeView দাম

Apple HomeView ভারতে 39,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি সিলভার, স্টারলাইট, রোজ পিঙ্ক, এবং স্পেস গ্রে কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। ডিসপ্লেটি দুটি সংস্করণে পাওয়া যাবে। একটি টেবিল বা কাউন্টারে রাখা যাবে ও অন্যটি দেয়ালে লাগানোর উপযোগী। আজ থেকে Apple অনলাইন স্টোর এবং অ্যাপল স্টোরের মাধ্যমে ভারতে প্রি-বুকিং শুরু হয়েছে। তবে ডেলিভারি শুরু হবে এক মাস পর (নভেম্বর 13)।

Apple HomeView ফিচার্স

অ্যাপল হোমভিউ কোনও বোতামের সঙ্গে আসেনি। সাত ইঞ্চি ডিসপ্লের পুরোটাই টাচস্ক্রিন। এতে বিভিন্ন অ্যাপের আইকন গ্রিড আকারে সাজানো আছে। ব্যবহারিক দিক থেকে আইফোন বা আইপ্যাডের মতো অভিজ্ঞতা মিলতে পারে। লিকুইড রেটিনা ডিসপ্লেটি স্টেইনলেস স্টিলের হিঞ্জের সাহায্যে গম্বুজের মতো দেখতে স্পিকার বেসের সঙ্গে যুক্ত।

টেবিলের উপর রাখার পর হিঞ্জের সাহায্যে পর্দার কোণ সহজেই বদলে দেওয়া যাবে। ঘরের খোলা জায়গায় ব্যবহারের কথা মাথায় রেখে এতে ট্রু টোন ডিসপ্লে প্রযুক্তি দেওয়া হয়েছে। এটি চারপাশে আলোর সঙ্গে তালমিল রেখে স্বয়ংক্রিয়ভাবে ব্রাইটনেস বদলে ফেলে। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 500 নিট, যা 0.3 নিটেও কমে যেতে সক্ষম। ইন্টারফেস কাস্টমাইজেশনের সুবিধাও দিচ্ছে কোম্পানি।

হোমভিউ সর্বাধিক ছয় জনের ফেসিয়াল রিকগনিশন সমর্থন করে। ফলে পরিবারের প্রত্যেক সদস্য নিজের অ্যাপ ও উইজেট-সহ আলাদা হোম স্ক্রিন ব্যবহার করতে পারবে। মেসেজ এবং ক্যালেন্ডারের মতো অ্যাপে থাকা পার্সোনাল তথ্য শুধুমাত্র শনাক্ত হওয়া ব্যবহারকারী দেখতে পাবে। তবে বাড়ির সকলে শেয়ার্ড অ্যালব্যাম ও মিউজিক অ্যাক্সেস করতে পারবে।

Apple HomeView চলে A18 প্রসেসরে। এতে থাকা Siri AI আরও বেশি তথ্য দিতে, পছন্দমতো গান খুঁজে পেতে, ও পর্দায় কী দেখা পাচ্ছে, তা বুঝে সাহায্য করবে। এটি সেন্ট্রাল ড্যাশবোর্ড হিসেবে বাড়ির একাধিক স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে। ডিসপ্লেটি টাচস্ক্রিন এবং সিরি এআই-এর সাহায্যে সিকিউরিটি ক্যামেরা, আলো, থার্মোস্ট্যাট, ও দরজার তালা নিয়ন্ত্রণ করতে পারবে।

অ্যাপল হোমভিউ সর্বোচ্চ নয়টি ক্যামেরার লাইভ ফিড দেখাতে পারবে। আবার সাপোর্টেড ক্যামেরা ও iCloud সাবস্ক্রিপশন থাকলে পরিচিত ব্যক্তির মুখ, পোষ্য, পার্সেল, এবং গাড়ি শনাক্ত করা সম্ভব হবে। নতুন Apple Home কালেকশন ও অন্যান্য সাপোর্টেড অ্যাক্সেসরিজের সঙ্গে হোমভিউ ব্যবহার করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »