Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স

Apple TV 4K (4th Generation) ও HomePod Mini 2 উন্নত হার্ডওয়্যার, বুদ্ধিদীপ্ত ভয়েস কন্ট্রোল ও উন্নত অডিও প্রযুক্তি দিয়ে সজ্জিত।

Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স

Photo Credit: Apple

Apple TV 4K 4th Gen offers Siri AI support

হাইলাইট
  • Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2-তে Siri AI সাপোর্ট আছে
  • Apple TV 4K পাওয়ারফুল A19 চিপসেটের সঙ্গে এসেছে
  • HomePod Mini 2 স্পিকারে 360 ডিগ্রি অডিও ফিচার আছে
বিজ্ঞাপন

নতুন Apple TV 4K (4th Generation) ও HomePod Mini 2 লঞ্চের মাধ্যমে নিজেদের হোম এন্টারটেইনমেন্ট ডিভাইসের পরিসর আরও সমৃদ্ধ করল Apple। মার্কিন টেক জায়ান্টটি দাবি করছে, তাদের এই নতুন স্ট্রিমিং ডিভাইস এবং স্মার্ট স্পিকার আগের প্রজন্মের তুলনায় উন্নত হার্ডওয়্যার, বুদ্ধিদীপ্ত ভয়েস কন্ট্রোল ও উন্নত অডিও প্রযুক্তি দিয়ে সজ্জিত। নিউ জেনারেশন Apple TV 4K পাওয়ারফুল A19 চিপসেটের সঙ্গে এসেছে। অন্য দিকে, HomePod Mini 2 স্পিকার S10 চিপসেট, 360 ডিগ্রি অডিও, ও সাউন্ড গ্লো ফিচার্স পেয়েছে। উভয় ডিভাইসে Siri AI সাপোর্ট পাওয়া যাবে।

Apple TV 4K (4th Gen)

চতুর্থ প্রজন্মের Apple TV 4K ভারতে 39,900 টাকায় রিলিজ হয়েছে। নতুন চিপসেট ব্যবহার হওয়ার কারণে যেমন সিপিইউ পারফরম্যান্স 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই গ্রাফিক্স দ্বিগুণ উন্নত হয়েছে। দক্ষতার সঙ্গে ভিডিও স্ট্রিমিং করার জন্য এতে একটি বিশেষ AV1 ডিকোডার রয়েছে।

নতুন অ্যাপল টিভি 4K-তে সিরি এআই মডেলের জন্য ফুল-স্ক্রিন ইন্টারফেস দেওয়া হয়েছে। ফলে সিনেমা ও টিভি শো খুঁজে পাওয়া আরও সহজ হবে। কোনও কনটেন্টের শুটিং কোথায় হয়েছে বা কোন বয়সের দর্শকদের জন্য উপযুক্ত, সেই বিষয়েও সিরিকে প্রশ্ন করা যাবে।

ফোর্থ জেনারেশন Apple TV 4K তিনটি ফার-ফিল্ড মাইক্রোফোন পেয়েছে। এর সাহায্যে ব্যবহারকারীরা দূর থেকে হাত ব্যবহার না করেই ভয়েস কমান্ড দিতে পারবে। ডিভাইসটি স্মার্ট হোম হাব হিসেবেও কাজ করবে। এতে চারটি স্পিকার ব্যবহার করে সারাউন্ড সিস্টেম তৈরি করা যাবে। যার জন্য একই ধরনের দুটি HomePod Mini 2 অথবা দুটি HomePod Mini (2nd Gen) জোড়ায় থাকতে হবে।

HomePod Mini 2 

ভারতের বাজারে HomePod Mini 2 স্মার্ট স্পিকারের দাম 18,900 টাকা রাখা হয়েছে। এতে Apple S10 চিপ এবং কম্পিউটেশনাল অডিও টেকনোলজি রয়েছে, যা শব্দের মান আরও উন্নত করতে সাহায্য করবে। নতুন স্টাইলিং এলিমেন্টের কথা বললে, এতে সাউন্ড গ্লো ফিচার আছে। স্পিকারে গান শোনার সময় উপরের অংশ আলোকিত হয়ে উঠবে। গানের বেস এবং ট্রেবলের সঙ্গে তাল মিলিয়ে আলো উজ্জ্বল ও স্পন্দিত হবে।

HomePod Mini 2

HomePod Mini 2
Photo Credit: Apple

হোমপড মিনি 2 শুরু থেকেই সিরি এআই সাপোর্ট করবে না। এটি ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে যুক্ত করবে কোম্পানি। ডিভাইসটিকে স্মার্ট হোম হাব হিসেবেও ব্যবহার করা যাবে। এর সাহায্যে বাড়ির বিভিন্ন সমর্থিত স্মার্ট অ্যাক্সেসরিজও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটি পিঙ্ক, ব্লু, গ্রীন, হোয়াইট, ও মিডনাইট কালার অপশনে উপলব্ধ। আজ থেকেই প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী অক্টোবর 30 থেকে ডেলিভারি চালু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »