ঘুমের মধ্যে পেটে গেল Apple AirPods, তারপর কী হল?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 মে 2019 18:46 IST

বেন সু নামের এক ব্যাক্তি ঘুমের মধ্যে ভুল করে নিজের AirPods মুখে দিয়ে গিলে নিয়েছিলেন

Photo Credit: AsiaWire

মজবুত বিল্ট কোয়ালিটির জন্য বিভিন্ন অ্যাপেল প্রোডাক্টের সুনাম রয়েছে। আরও একবার সেই কথা প্রমাণ করল সম্প্রতি এক ঘটনা। মানুষের পরিপাক নালী ঘুরে এসেও দিব্বি কাজ করছে Apple AirPods। তবে ভুলেও বাড়িতে এই কাজ করার চেষ্টা করবেন না।

সম্প্রতি তাইওয়ানের এক ব্যাক্তি ভুল করে একটি Apple AirPods খেয়ে নেন। বেন সু নামের ঐ ব্যাক্তি ঘুমের মধ্যে ভুল করে নিজের AirPods মুখে দিয়ে গিলে নিয়েছিলেন। সম্প্রতি ডেইলি মে এ প্রকাশিত এক রিপোর্টে সু জানিয়েছেন ঘুম থেকে উঠে তিনি নিজের ইয়ারবাড দুটি খুঁজে পাচ্ছিলেন না। এরপরে নিজের iPhone এর অ্যাপ থেকে AirPods খোঁজার চেষ্টা করার পরে সারা ঘর থেকে বিপ আওয়াজ শুনতে পান তিনি। কিছু সময় পরে উপলব্ধি করেন তার পাকস্থলি থেকে এই আওয়াজ আসছে।

এরপরে নিকটবর্তী সরকারি হাসপাতালে যান বেন। সেখানে ডাক্তাররা তার পেটে AirPods থাকার খবর নিশ্চিত করেন। মলের সাথে এই ওয়্যারলেস বের হওয়ার পরামর্শ্ন দেন ডাক্তাররা। বিফল হলে সার্জারির পরামর্শ দেন চিকিৎসকরা।

পরদিন মল ত্যাগ করার সময় তিনি নিজের AirPods দেখতে পান। তা ধুয়ে শুকোতে দেন বেন।

শুকনো হওয়ার পরে তিনি নিজের AirPods এ গান চালিয়ে চমকে যান। তখনও এই Airpods কাজ করছিল। বেন বলেন “41 শতাংশ চার্জ ছিল AirPods এ। যা অবিশ্বাস্য।”

Advertisement

এক ডাক্তার জানিয়েছেন, “AirPods এর খাপে লিথিয়াম ব্যাটারি থাকার কারনে এই ঘটনায় অনেক বড় ক্ষতি হতে পারত। লিথিয়াম ব্যাটারির সাথে সরাসরি সম্পর্কে এলে বিপজ্জনক হতে পারত এই ঘটনা।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple AirPods
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.