5,000 টাকার মধ্যে অসাধারণ অডিও কোয়ালিটির ওভার-ইয়ার হেডফোন চাইলে, CMF Headphone Pro কিনতে পারেন।
Photo Credit: CMF by Nothing
CMF Headphone Pro was launched in India at Rs. 7,999
CMF জানুয়ারিতে তাদের প্রথম ওভারহেড ইয়ারফোন, Headphone Pro ভারতে লঞ্চ করেছিল। তখন এই ওয়্যারলেস হেডসেটের দাম রাখা হয়েছিল 7,999 টাকা। কিন্তু এটি এখন Flipkart Freedom সেলে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ফলে 5,000 টাকার মধ্যে অসাধারণ অডিও কোয়ালিটির ওভার-ইয়ার হেডফোন চাইলে, চোখ বুঝে CMF Headphone Pro কিনতে পারেন। এর লাইট গ্রীন কালার অপশন ফ্লিপকার্টে 4,979 টাকা দামে লিস্টেড আছে। এটি 40 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে 100 ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে এবং 50 ঘন্টা টকটাইম মিলবে।
সিএমএফ হেডফোন প্রো স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত সংমিশ্রণ অফার করে। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ভলিউম বাড়ানো-কমানো, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) চালু ও বন্ধ, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে। ইয়ারফোনে এনার্জি স্লাইডার নামে একটি ইউনিক ফিচার আছে। এর মাধ্যমে গান বা ট্র্যাক অনুযায়ী নিজের মতো করে বেস ও ট্রেবেলের স্তর ঠিক করা যাবে।
এই হেডফোনে 40 মিমি ড্রাইভার এবং নিকেল-প্লেটেড ডায়াফ্রাম দেওয়া হয়েছে। Nothing X অ্যাপের মাধ্যমে ব্যবহার করে CMF Headphone Pro-এর কন্ট্রোলার কাস্টমাইজ করা যাবে। এটি 40dB পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। হাইব্রিড ANC ফিচার তিনটি স্তরের শব্দ নিয়ন্ত্রণ মোড বেছে নিতে দেবে।
অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন চালু থাকা অবস্থায় CMF Headphone Pro-এর ব্যাকআপ 50 ঘন্টায় নেমে আসে। পাঁচ মিনিটের ফাস্ট চার্জে পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে বলে দাবি করছে সিএমএফ। সম্পূর্ণ চার্জ হতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে।
কোম্পানি হেডফোনের কুশনও পাল্টানোর সুবিধা দিচ্ছে। এটি Google Fast Pair (Android), Microsoft Swift Pair (Windows), তিনটি মাইক্রোফোন, Spatial অডিও, ডুয়াল কানেকশন, হাই-রেজোলিউশন অডিও, IPX2 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, ও 720mAh ব্যাটারি অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO Z11 India Price Teased Under Rs. 40,000 Ahead of August 20 Launch; Battery, Display Specifications Confirmed