বৃহস্পতিবার বিক্রি শুরু হচ্ছে এই দুই ওয়্যারলেস ইয়ারফোন

চলতি সপ্তাহে ভারতে দুটি নতুন ওয়্যারলেস ইয়ারফোন বিক্রি শুরু করবে Honor। 30 জানুয়ারি বিক্রি শুরু হচ্ছে Honor Sport ও Honor Sport Pro।

বৃহস্পতিবার বিক্রি শুরু হচ্ছে এই দুই ওয়্যারলেস ইয়ারফোন

Honor Sport ও Honor Sport Pro-তে থাকছে IPX5 রেটিং

হাইলাইট
  • বৃহস্পতিবার বিক্রি শুরু হবে Honor Sport ও Honor Sport Pro
  • Flipkart থেকে পাওয়া যাবে
  • Honor Sport Pro তে এক চার্জে 18 ঘণ্টা গান শোনা যাবে
বিজ্ঞাপন

চলতি সপ্তাহে ভারতে দুটি নতুন ওয়্যারলেস ইয়ারফোন বিক্রি শুরু করবে Honor। 30 জানুয়ারি বিক্রি শুরু হচ্ছে Honor Sport ও Honor Sport Pro। সম্প্রতি Honor 9X ও Honor Magic 2 এর সঙ্গে এই দুই ওয়্যারলেস ইয়ারফোন ভারতে লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। Honor Sport এ থাকছে ডাস্ট প্রুফ ডিজাইন। অন্যদিকে Honor Sport Pro তে এক চার্জে 18 ঘণ্টা গান শোনা যাবে। সঙ্গে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। Flip

Honor Sport ও Honor Sport Pro-এর দাম

Honor Sport-এর দাম 1,999 টাকা। কালো, নীল ও লাল রঙে এই ডিভাইস পাওয়া যাবে। অন্যদিকে Honor Sport Pro এর দাম 3,999 টাকা। বৃহস্পতিবার Flipkart থেকে এই দুই ডিভাইস বিক্রি শুরু করবে চিনের কোম্পানিটি।

লঞ্চ হল Honor Magic Watch 2 আর Honor Band 5i; দাম-দস্তুর ও স্পেসিফিকেশন

Honor Sport স্পেসিফিকেশন

IPX5 রেটেড Honor Sport এর ওজন মাত্র 5 গ্রাম। এক চার্জে 11 ঘণ্টা গান শোনা যাবে। ইয়ারফোনের ভিতরে রয়েছে 137 mAh ব্যাটারি ও 11 মিমি ডাইনামিক ড্রাইভার। কানেক্টিভিটির জন্য রয়েছে Bluetooth 4.1। প্লে-ব্যাক ও ভলিউম কন্ট্রোলের জন্য রয়েছে তিনটি বাটন।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Honor Sport Pro স্পেসিফিকেশন

Honor Sport Pro-তে রয়েছে 120 mAh 3C লিথিয়াম ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 18 ঘণ্টা গান শোনা যাবে। সঙ্গে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র পাঁচ মিনিট চার্জ করে এই ইয়ারফোনে পাঁচ ঘণ্টা গান শোনা যাবে। Honor Sport Pro-তে রয়েছে 3 মিমি হাই-সেনসিটিভ ড্রাইভার।

গেম খেলার জন্য এই ওয়্যারলেস ইয়ারফোনে কম ল্যাটেন্সি থাকছে। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। IPX5 রেটেড এই ইয়ারফোনে রয়েছে ম্যাগনেটিক ডিজাইন। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »