নতুন 65 ইঞ্চি স্মার্টটিভি নিয়ে এল Xiaomi, জুন মাসে বিক্রি শুরু

সম্প্রতি নতুন 65 ইঞ্চি স্মার্টটিভি নিয়ে এসেছে Xiaomi। Mi TV 4S 65 ইঞ্চি মডেলে থাকছে 4K HDR 10+ সাপোর্ট।

নতুন 65 ইঞ্চি স্মার্টটিভি নিয়ে এল Xiaomi, জুন মাসে বিক্রি শুরু

Mi TV 4S 65 ইঞ্চিতে DTS-HD ও Dolby Audio সাপোর্ট থাকছে

হাইলাইট
  • নতুন 65 ইঞ্চি টিভিও আনল Xiaomi
  • Android 9 TV অপারেটিং সিস্টেম চলবে
  • জুন মাসে শুরু বিক্রি
বিজ্ঞাপন

সম্প্রতি নতুন 65 ইঞ্চি স্মার্টটিভি নিয়ে এসেছে Xiaomi। Mi TV 4S 65 ইঞ্চি মডেলে থাকছে 4K HDR 10+ সাপোর্ট। এছাড়াও DTS-HD ও Dolby Audio সাপোর্ট থাকছে। এই টিভিতে Android 9 TV অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 2GB RAM ও 16GB স্টোরেজ। আপাতত ইউরোপের কয়েকটি দেশে এই স্মার্টটিভি বিক্রি করবে চিনের কোম্পানিটি।

Mi TV 4S 65 ইঞ্চির দাম 549 ইউরো (প্রায় 45,900 টাকা)। জুন মাসে ইউরোপের একাধিক দেশে এই টিভি বিক্রি শুরু হবে।

Mi TV 4S 65 ইঞ্চি স্পেসিফিকেশন

Mi TV 4S 65 ইঞ্চি মডেলে Android 9.0 TV অপারেটিং সিস্টেম চলবে। এই টিভিতে থাকছে IPS ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 4K রেসোলিউশন ও HDR 10+ সাপোর্ট। থাকছে 2GB RAM ও 16GB স্টোরেজ। Amazon Prime Video, Netflix, YouTube সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। Google Play সাপোর্ট থাকছে।

শীঘ্রই ভারতে আসছে Realme-র প্রথম স্মার্টওয়াচ

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

নতুন টিভিতে থাকছে তিনটি HDMI পোর্ট, তিনটি USB পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ও ব্লুটুথ সাপোর্ট। থাকছে বিল্ট-ইন Chromecast সাপোর্ট ও ভয়েস ইনপুট রিমোট কন্ট্রোল। অ্যালুমিনিয়াম ফ্রেমের এই টিভিতে থাকছে কার্বোন ফাইবার ব্যাক প্যানেল। এই টিভির সঙ্গে থাকছে দুটি 10W স্পিকার।

  • KEY SPECS
  • NEWS
Display 65.00-inch
Screen Type LED
OS Android Based
Smart TV Yes
Resolution Standard Ultra-HD
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরেই, লঞ্চের তারিখ ফাঁস
  2. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  3. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  4. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  5. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  6. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  7. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  8. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  9. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  10. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »