ক্রিকেট মোড ও স্লিপ মনিটর সহ আসছে Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড

বৃহস্পরিবার বাজারে আসবে কোম্পানির প্রথম ফিটনেস ব্যান্ড Realme Band। বিভিন্ন ধরনের ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে।

ক্রিকেট মোড ও স্লিপ মনিটর সহ আসছে Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড

বৃহস্পতিবার লঞ্চ হবে Realme Band

হাইলাইট
  • 5 মার্চ লঞ্চ হবে Realme Band
  • ন’টি ফিটনেস ট্র্যাকিং মোড থাকছে
  • থাকছে IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন
বিজ্ঞাপন

ফিটনেস ব্যান্ডের দুনিয়ায় প্রবেশ করতে চলেছে Realme। 5 মার্চ Realme 6 সিরিজের একাধিক স্মার্টফোনের সঙ্গেই বাজারে আসবে কোম্পানির প্রথম ফিটনেস ব্যান্ড Realme Band। বিভিন্ন ধরনের ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। এর মধ্যেই অন্যতম ক্রিকেট মোড। এছাড়াও গ্রাহকের ঘুমের খেয়াল রাখবে এই ফিটনেস ব্যান্ড। বিশেষ ডিজাইনে এই ফিটনেস ব্যান্ড চার্জ করতে আলাদা কেবেলের প্রয়োজন হবে না। ইউএসবি চার্জারে সরাসরি কানেক্ট করে চার্জ হবে Realme Band।

ইতিমধ্যেই কোম্পানির ওয়াবসাইটে নতুন ফিটনেস ব্যান্ডের ছবি ও বিভিন্ন ফিচার সামনে এসেছে। Realme Band -এ মোট ন'টি ফিটনেস ট্র্যাকিং মোড থাকছে। বাইকিং, রানিং, ওয়াকিং, হাইকিং, ক্লাইম্বিং, যোগা, ফিটনেস, স্পিনিং ও ক্রিকেট মোড থাকছে। কোম্পানি জানিয়েছে শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য থাকছে ক্রিকেট মোড।

ডুয়াল ড্রাইভার, টেকসই কেবেল সহ নতুন ইয়ারফোন নিয়ে এল Xiaomi

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এছাড়াও গ্রাহকের ঘুমের খেয়াল রাখবে Realme Band। কোম্পানির অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনে ফিটনেস ব্যান্ডের যাবতীয় তথ্য দেখে নেওয়া যাবে। নতুন ফিটনেস ব্যান্ড চার্জিংয়ের জন্য আলাদা কেবেলের প্রয়োজন হবে না। ইউএসবি চার্জারে সরাসরি কানেক্ট করে চার্জ হবে এই ডিভাইস।

এছাড়াও Realme Band -এ স্মার্ট নোটিফিকেশনের সুবিধা থাকছে। স্মার্টফোনে ইনকামিং কল ও অন্যান্য নোটিফিকেশন এই ফিটনেস ব্যান্ড থেকেই দেখে নেওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »