Xiaomi কে টেক্কা দিতে এবার স্মার্টটিভি লঞ্চ করবে Realme

Xiaomi কে টেক্কা দিতে সম্প্রতি ফিটনেস ব্যান্ড লঞ্চের ঘোষণা করেছিল Realme। এবার স্মার্টটিভির দুনিয়ায় প্রবেশ করতে পারে চিনের কোম্পানিটি।

Xiaomi কে টেক্কা দিতে এবার স্মার্টটিভি লঞ্চ করবে Realme

Photo Credit: Weibo/ Realme

স্মার্টটিভি লঞ্চের ঘোষণা করে Xiaomi কে চাপে ফেলেছে Realme

হাইলাইট
  • স্মার্টটিভি লঞ্চ করবে Realme
  • Android TV প্ল্যাটফর্মে চলবে Realme TV
  • একই সাথে আইওটি ডিভাইস লঞ্চ করতে পারে কোম্পানি
বিজ্ঞাপন

2020 সালে স্মার্টটিভির দুনিয়ায় প্রবেশ করবে Realme। সম্প্রতি বেজিংয়ে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50 5G লঞ্চের সময় এই ইঙ্গিত দিয়েছেন কোম্পানির প্রধান শু শি। Xiaomi কে টেক্কা দিতে সম্প্রতি ফিটনেস ব্যান্ড লঞ্চের ঘোষণা করেছিল Realme। এবার স্মার্টটিভির দুনিয়ায় প্রবেশ করতে পারে চিনের কোম্পানিটি।

চলতি সপ্তাহে বেজিংয়ে Realme 5G লঞ্চের সময় কোম্পানির প্রধান শু বলেন 2020 সালে স্মার্টটিভি লঞ্চ করবে Realme। ITHome ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। 2019 সালে প্রথম স্মার্ট টিভি লঞ্চের ইঙ্গিত দিয়েছিল সেনঝেনের কোম্পানিটি। যদিও এতদিন কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন ঘোষণা করা হয়নি।

সম্প্রতি চিনে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করেছে Realme। নতুন Realme X50 5G ফোনে রয়েছে একটি Snapdragon 765G চিপসেট। এই প্রথম মিডরেঞ্জ বাজারে 5G স্মার্টফোন লঞ্চ হল। আপাতত চিনে লঞ্চ হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

Realme X50 5G ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। Realme X50 5G ফোনে থাকছে একটি 6.57 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। Realme X50 5G ফোনের ভিতরে থাকছে 12GB পর্যন্তত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Realme X50 5G ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 20X হাইব্রিড জুম। থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।

সেলফি তোলার জন্য Realme X50 5G ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে। এই ফোনের সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

Realme X50 5G ফোনে থাকছে একটি 4,200 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W VOOC 4.0 Flash Charge সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে USB Type-C পোর্ট, Wi-Fi 802.11ac, Bluetooth 5, ডুয়াল মোড 5G (SA/NSA), NFC, ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS। Realme X50 5G এর দাম 202 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »