Temple মস্তিষ্কের রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণের জন্য অপটিক্যাল সেন্সর ব্যবহার করে।
Temple is designed to monitor cerebral blood flow
হেঁটে বা দৌড়ে খরচ করা ক্যালারি, হৃদস্পন্দনের হার, রক্তচাপ, এবং রক্তে অক্সিজেনের মাত্রা-সহ বিভিন্ন শারীরিক তথ্যের হালহকিকত এখন স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের সাহায্যে সহজেই জানা যায়। কিন্তু এমন এক ধরনের যন্ত্র কল্পনা করুন, যা কপালের পাশে সেঁটে নিলেই মগজ পড়তে পারবেন। এমনই ভাবনা থেকে ফুড ডেলিভারি সংস্থা Zomato-র কর্তা দীপেন্দ্র গয়াল নিয়ে এসেছেন Temple নামে এক অভিনব ডিভাইস। নভেম্বর মাসের 1 তারিখ থেকেই প্রি-অর্ডার শুরু হচ্ছে। যারা প্রথম ব্যাচ অর্ডার করবেন, তারা 2027 সালের প্রথম দিকে এটি হাতে পেতে পাবেন।
টেম্পলের মূল কাজ হল মস্তিষ্কের রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণ করা। সহজ ভাষায়, আমাদের মাথায় কতটা রক্ত পৌছচ্ছে, তার পরিমাপ। এই ট্র্যাকার তৈরির পিছনে মূল ভাবনা হল, দৈনন্দিন কাজের সময় শরীর কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তা বুঝতে ব্যবহারকারীদের সাহায্য করা। ব্যায়াম, মানসিক চাপ কিংবা বিশ্রামের সময় শরীরে কী ধরনের পরিবর্তন হচ্ছে, সে সম্পর্কে ধারণা দেওয়া।
মস্তিষ্কে রক্তসংবহনের কাজ দ্রুত হয়। তাই সেখানে ট্র্যাকার বসিয়ে রাখলে মস্তিষ্ক থেকে সারা শরীরে কী ধরনের সঙ্কেত প্রবাহিত হচ্ছে, তা ধরা যাবে। টেম্পল মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত সংকেত ও শরীরের সামগ্রিক অবস্থার উপর নজর রাখার জন্য তৈরি হয়েছে।
Temple মাথায় রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণের জন্য অপটিক্যাল সেন্সর ব্যবহার করে। সংস্থা এই প্রযুক্তির নাম রেখেছে ব্রেনফ্লো। এতে এন্ট্রপি স্কোর রয়েছে, যার মান 1 থেকে 250-এর মধ্যে থাকবে বলে জানা গিয়েছে। এই স্কোরের মাধ্যমে শারীরবৃত্তীয় চাপের ধারণা পাওয়া যাবে। শরীরের কতটা শক্তি কোন খাতে বেশি খরচ হচ্ছে তা পরিমাপ করার জন্য নম্বর সিস্টেম রাখা হয়েছে।
এন্ট্রপি স্কোরের মাধ্যমে ঘুম বা বিশ্রাম নেওয়ার সময়ে শরীরের শক্তি কী ভাবে খরচ হয়, তা জানা যাবে। এছাড়াও, ডিভাইসটির সাহায্যে শরীরচর্চা, অন্যান্য শারীরিক পরিশ্রম, ও মানসিক চাপে সময়ে কতটা শক্তি খরচ হচ্ছে ও সেই সময়ে মস্তিষ্ক কীভাবে কাজ করছে, তার হালহকিকতও জানা সম্ভব হবে। শরীরের অঙ্গভঙ্গি এবং মধ্যাকর্ষণ শক্তি মস্তিষ্কে রক্তপ্রবাহকে কীভাবে প্রভাবিত করছে, তা নিয়েও গবেষণা করছে দীপেন্দ্র গয়ালের সংস্থা।
টেম্পল মাথার এক পাশে লাগানো যাবে। গয়ালকে বিভিন্ন সময়ে এটি কপাল ও কানের মাঝখানে পড়ে থাকতে দেখা গিয়েছে। ডিভাইসটিকে ত্বকের সঙ্গে আটকে রাখতে এক ধরনের বিশেষ আঠাযুক্ত টেপ ব্যবহার হয়েছে। দৈনন্দিন কাজকর্ম বা শরীরচর্চার সময়েও যাতে খুলে না পড়ে, সেই ভাবেই ডিজাইন করেছে কোম্পানি।
রিপোর্ট অনুসারে, টেম্পলের প্রথম ব্যাচে প্রতি ইউনিটের দাম 85,000 টাকা। তবে এটি চূড়ান্ত দাম নয়। আরও জানা গিয়েছে, কোম্পানি আজীবন সাবস্ক্রিপশন দিচ্ছে। এটি ছয়টি রঙে পাওয়া যাবে: ট্রু গোল্ড, রোজ গোল্ড, ব্ল্যাক মিরর, রিয়েল জেড, ডিপ ব্লু, ও পার্পেল ফাঙ্ক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Working on Organizations Feature to Help Admins Manage Large Communities: Report