মাত্র 30,999 টাকায় Premium Android 4K TV লঞ্চ করল Vu

চারটি আলাদা ডিসপ্লে সাইজে লঞ্চ হয়েছে Vu Premium Android 4K TV। 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি ও 65 ইঞ্চি ডিসপ্লের চারটি টিভি লঞ্চ করেছে Vu। এর চারটি টিভিতেই থাকছে 4K প্যানেল। এর সাথে থাকছে HDR 10, Dolbu Vision।

মাত্র 30,999 টাকায় Premium Android 4K TV লঞ্চ করল Vu

নতুন টিভিগুলিতে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে

হাইলাইট
  • চারটি আলাদা ডিসপ্লে সাইজে লঞ্চ হয়েছে Vu Premium Android 4K TV
  • 30,999 টাকা থেকে দাম শুরু হচ্ছে
  • Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে
বিজ্ঞাপন

Xiaomi এসে ভারতে টিভি বাজারের মানচিত্র বদলে দিয়েছে। রোজই অবিশ্বাস্য দামে লঞ্চ হচ্ছে LED টিভি। এবার 30,999 টাকায় 4K টিভি লঞ্চ করল Vu। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে Vu Premium Android 4K TV।

চারটি আলাদা ডিসপ্লে সাইজে লঞ্চ হয়েছে Vu Premium Android 4K TV। 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি ও 65 ইঞ্চি ডিসপ্লের চারটি টিভি লঞ্চ করেছে Vu। এর চারটি টিভিতেই থাকছে 4K প্যানেল। এর সাথে থাকছে HDR 10, Dolbu Vision। এর ফলে এই টিভিতে আরও বেশি ডাইনামিক রেঞ্জ পাওয়া যাবে। চারটি টিভিতেই চলবে Android TV অপারেটিং সিস্টেম। চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।

এই টিভির রিমোটে Google Assistant ব্যবহারের জন্য আলাদা বাটন থাকছে। 43 ইঞ্চি টিভির দাম 30,999 টাকা। 50 ইঞ্চি মডেল কিনতে খরচ হবে 36,999 টাকা। 55 ইঞ্চি ও 65 ইঞ্চি মডেলের দাম যথাক্রমে 41,999 টাকা ও 64,999 টাকা।

এই সপ্তাহেই বাজেট সেগমেন্টে একাধিক 4K টিভি লঞ্চ করেছে Samsung। 43 ইঞ্চি Samsung Super 6 টিভির দাম 41,990 টাকা। 50 ইঞ্চি মডেলের দাম 51,990 টাকা। সবথেকে বড় 55 ইঞ্চি মডেলের দাম 61,990 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »