বইপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল Amazon

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 সেপ্টেম্বর 2018 15:06 IST
হাইলাইট
  • ভারতে Prime Reading পরিষেবা লঞ্চ করল Amazon
  • Amazon Prime গ্রাহকরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন
  • Kindle ইবুক রিডার অথবা Android ও iOS এর Kindle অ্যাপ থেকে ইবুক পড়া যাবে

সম্প্রতি Kindle স্টোরে নতুন Prime Reading বিভাগ শুরু করেছে Amazon।

ভারতে Prime Reading পরিষেবা লঞ্চ করল Amazon। শুধুমাত্র Amazon Prime গ্রাহকরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এর ফলে ভারতের Amazon Prime গ্রাহকরা কয়েকশো ইবুক বিনামূল্যে পড়তে পারবেন। একই সাথে চলতে থাকবে Kindle Unlimited পরিষেবা। Kindle Unlimited এর মাধ্যমে মাসে মাত্র 150 টাকার বিনিময়ে কইয়েক শো বই বিনামূল্যে পড়তে পারেন গ্রাহকরা। নতুন Prime Reading এর অধীনে Kindle Store থেকে ফিকশান, নন-ফিকাশান, কমিক, রোমান্স সহ একাধিক প্রাদেশিক ভাষায় বই পড়তে পারবেন ভারতের Amazon Prime গ্রাহকরা।

ভারতে Amazon Prime গ্রাহকরা নিজের Kindle ইবুক রিডার অথবা Android ও iOS এর Kindle অ্যাপ থেকে সরাসরি Prime Reading পরিষেবার মাধ্যমে বিনামূল্যে বই ডাউনলোড করে পড়তে পারবেন। সম্প্রতি Kindle স্টোরে নতুন Prime Reading বিভাগ শুরু করেছে Amazon।

Amazon Prime অ্যাকাউন্ট থেকে লগ ইন করে ‘Read for Free’ বাটনে ক্লিক করে তালিকার যে কোন বই বিনামুল্যে ডাউনলোড করে পড়তে শুরু করা যাবে। ইংরাজি ছাড়াও, হিন্দি, মারাঠি ও তামিল ভাষায় Prime Reading বিভাগে একাধিক বই রয়েছে।

2016 সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে Prime Reading পরিষেবা শুরু করেছিল Amazon। সেই দেশে এই পরিষেবায় মাসে খরচ হয় 1.99 মার্কিন ডলার (প্রায় 145 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.