মাসিক সাবস্ক্রিপশান লঞ্চ করল Amazon Prime

মাসিক চুক্তিতে এবার প্রাইম সার্ভিস লঞ্চ করল Amazon। এবার Amazon গ্রাহকরা মাত্র 129 টাকা দিয়ে এক মাসের জন্য প্রাইম সাবক্রিপশান করতে পারবেন। সারা দেশে এই প্ল্যান লঞ্চ করেছে Amazon।

মাসিক সাবস্ক্রিপশান লঞ্চ করল Amazon Prime
হাইলাইট
  • মাসিক চুক্তিতে এবার প্রাইম সার্ভিস লঞ্চ করল Amazon
  • গ্রাহকরা মাত্র 129 টাকা দিয়ে এক মাসের জন্য প্রাইম সাবক্রিপশান করতে পারবেন
  • শুধুমাত্র ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে
বিজ্ঞাপন

 

মাসিক চুক্তিতে এবার প্রাইম সার্ভিস লঞ্চ করল Amazon। এবার Amazon গ্রাহকরা মাত্র 129 টাকা দিয়ে এক মাসের জন্য প্রাইম সাবক্রিপশান করতে পারবেন। সারা দেশে এই প্ল্যান লঞ্চ করেছে Amazon। আপাতত শুধুমাত্র ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে প্রাইম সাবস্ক্রাইব করা যাচ্ছে। অটো রিনিউয়াল ফিচারের জন্যই এই পেমেন্ট মোড ব্যবহার করা হয়েছে।। যদিও এই প্ল্যান শেষ হওয়ার তিন দিন আগে তা গ্রাহককে মনে করিয়ে দেবে Amazon। Amazon প্রাইম এর এক বছরের সবক্রিপশান 999 টাকা।

ভারতে ইতিমধ্যেই কিছু Amazon গ্রাহকের কাছে এই মাসিক সাবস্ক্রিপশানের ফিচার পৌঁছে গিয়েছে। তবে শুধুমাত্র যে গ্রাহকরা প্রাইম ব্যবহার করেন না তাদের কাছেন এই অফার এসে পৌঁছেছে। Amazon প্রাইম এ বিনামূল্যে এক দিনের ডেলিভারী সুযোগ পাওয়া যায়। এছাড়াও প্রাইম ভিডিও ও প্রাইম মিউজিক ব্যাবহার করতে পারেন গ্রাহকরা। এছাড়াও কিছুদিন আগেই প্রাইম গ্রাহকরা দেরিতে ডেলিভারীর অপশান সিলেক্ট করলে বিশেষ ছাড়ের ঘোষনা করেছিল Amazon।

এই সার্ভিস প্রথম 2016 সালের জুলাই মাসে শুরু হয়েছিল। তখন প্রাইম সার্ভিসের দাম ছিল বছরে 499 টাকা। পরে এই সার্ভিসের দাম বেড়ে হয় 999 টাকা। এর ফলেই অনেক গ্রাহকের সাধ্যের বাইরে চলে যায় Amazon প্রাইম সার্ভিস। কিন্তু নতুন এর মাসিক সাবক্রিপশানের ফলে গ্রাহকদের প্রাইম সার্ভিস ব্যবহারে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে Amazon প্রাইম সার্ভিসের জন্য বছরে 119 মার্কিন ডলার (প্রায় 8,100 টাকা) খরচ করতে হয়। গত বছর ভারতে প্রাইম ডে অফার চালু করেছিল Amazon। এই অফারে শুধুমাত্র প্রাইম ইউজারদের একাধিক প্রোডাক্টে আকর্ষনীয় ছাড় দিয়েছিল Amazon।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »