মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI

গত বছর নভেম্বর থেকে ভারতে ChatGPT Go সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছিল।

মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI

Photo Credit: Pexels/UMA media

Eligible users can get ChatGPT Go for Rs 99 per month for 3 months

হাইলাইট
  • OpenAI প্রতি মাসে 99 টাকায় ChatGPT Go সাবস্ক্রিপশন অফার করছে
  • ChatGPT Go ব্যবহারের জন্য প্রতি মাসে 399 টাকা খরচ করতে হয়
  • এটি মেসেজ পাঠানো, ছবি তৈরি ও ফাইল আপলোডে বেশি ইউজেস লিমিট দেয়
বিজ্ঞাপন

গত বছর নভেম্বর থেকে ভারতে ChatGPT Go সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছিল। সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি করে দেওয়ার ঘোষণা করেছিল ওপেনএআই। কিন্তু চলতি মাসে অফারের মেয়াদ শেষ হচ্ছে। এমনিতে ChatGPT Go ব্যবহার করার জন্য প্রতি মাসে 399 টাকা দাম নির্ধারণ করা আছে। কিন্তু নির্দিষ্ট কিছু গ্রাহককে মাস গেলে মাত্র 99 টাকায় সাবস্ক্রিপশন চালু রাখার সুবিধা দিচ্ছে স্যাম অল্টম্যানের সংস্থা। অফারটি আগামী তিন মাসের জন্য পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। তবে এটি সবার জন্য উপলব্ধ নয়। সাবস্ক্রিপশন ক্যানসেল করতে গেলে তিন মাসের জন্য 99 টাকায় সাবস্ক্রিপশন অপশন দেখা যাচ্ছে।

99 টাকায় কীভাবে ChatGPT Go সাবস্ক্রিপশন পাবেন?

ডিজিটের রিপোর্ট অনুসারে, প্রথমে ওয়েব ব্রাউজার থেকে চ্যাটজিপিটি খুলতে হবে। যে অ্যাকাউন্টে চ্যাটজিপিটি গো চালু আছে, সেটি দিয়ে লগ ইন করুন। প্রোফাইল আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংসে ঢুকতে হবে। সেখান থেকে বিলিং বিভাগে গিয়ে ক্যানসেল প্ল্যান অপশন খুঁজতে হবে। তারপর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।

চ্যাটজিপিটি গো সাবস্ক্রিপশন বাতিলের কারণ জানতে চাইলে প্রাইসিং বা খরচ বেশি হওয়ার বিকল্প নির্বাচন করতে হবে। কোন বিকল্প পরিষেবা ব্যবহার করার পরিকল্পনা করছেন, তা প্রশ্ন করলে Gemini সিলেক্ট করতে হবে। সার্ভে পূরণ করার পর চ্যাটজিপিটির হোম স্ক্রিনে ফিরে যান। যোগ্য গ্রাহকরা স্ক্রিনের উপরের ডানদিকে নীল রঙের 'ক্লেইম অফার' পপ আপ দেখতে পাবে।

যদি ওই বাটন দেখা যায়, তাহলে ক্লিক করে অফার ভেরিফাই করতে হবে। অফার উপলব্ধ থাকলে প্রতি মাসে মাত্র 99 টাকায় আগামী তিন মাসের জন্য চ্যাটজিপিটি গো সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ মিলবে। তবে মনে রাখবেন, এই পদ্ধতি অনুসরণ করলেই যে 99 টাকার অফার মিলবে, তার কোনও গ্যারান্টি নেই। বিভিন্ন রিপোর্ট অনুসারে, অফারটি নির্বাচিত গ্রাহকদের জন্য চালু করা হয়েছে।

যাঁরা আর টাকা দিয়ে ব্যবহার করতে চান না, তাঁরা চ্যাটজিপিটি, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে সাবস্ক্রিপশন বাতিল করতে পারবে। OpenAI নিজেও পরামর্শ দিয়েছে, পরবর্তী বিলিংয়ের তারিখের অন্তত 24 ঘন্টা আগে সাবস্ক্রিপশন ক্যানসেল করা উচিত। এতে পরবর্তী মাসের জন্য অটোমেটিক পেমেন্ট কেটে নেওয়ার আশঙ্কা কমে।

প্রসঙ্গত, ChatGPT Go প্ল্যানে ফ্রি প্ল্যানের তুলনায় বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। পেইড ফিচারের অ্যাক্সেস পাওয়ার পাশাপাশি মেসেজ পাঠানো, ছবি তৈরি, এবং ফাইল আপলোডের ক্ষেত্রে বেশি ইউজেস লিমিট থাকে। এছাড়াও, ফ্রি প্ল্যানের তুলনায় ডেটা অ্যানালিসিস টুল ব্যবহারের সুযোগ বেশি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  2. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  3. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  4. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  5. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  6. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  7. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  8. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  9. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  10. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »