কোথায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে? জানাবে নতুন অ্যাপ

‘Covid Symptom Tracker’ নামের এই অ্যাপ ব্যবহার করে গবেষকরা দ্রুত সংক্রমণ সঙ্গক্রমণের গতিবেগ কমানোর চেষ্টা করছেন।

কোথায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে? জানাবে নতুন অ্যাপ
হাইলাইট
  • ব্রিটিশ গবেষকরা এই অ্যাপ নিয়ে এসেছে
  • উপসর্গ জানতে চাইবে এই অ্যাপ
  • সংক্রমণের বেগ কমাথে সাহায্য করবে ‘Covid Symptom Tracker’
বিজ্ঞাপন

করোনাভাইরাসের লক্ষণ খেয়াল রাখতে এল নতুন অ্যাপ। সম্প্রতি ব্রিটিশ গবেষকরা এই অ্যাপ নিয়ে এসেছেন। এই অ্যাপ ব্যবহার করে যে কোন ব্যক্তি নিজের উপসর্গ প্রতিদিন বিজ্ঞানীদের জানাতে পারবেন। নতুন এই রোগের উপসর্গ কীভাবে নিয়মিত পরিবর্তন হয় এই অ্যাপ ব্যবহার করে সেই বিষয়ে বিস্তারে জানা যাবে।

সম্প্রতি ইংল্যান্ডে 5,000 যমজ ও তাদের পরিবারের সদস্যরা পরীক্ষামূলক ভাবে এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন। ‘TwinsUK' নামের একটি গোষ্ঠীর সদস্যরা এই অ্যাপ ব্যবহার করছেন। এই গোষ্ঠীতে প্রায় 15,000 যমজ রয়েছেন।  ‘Covid Symptom Tracker' নামের এই অ্যাপ ব্যবহার করে গবেষকরা দ্রুত সংক্রমণ সঙ্গক্রমণের গতিবেগ কমানোর চেষ্টা করছেন। কোন এলাকায় কত তাড়াতাড়ি এই রোগ ছড়িয়ে পড়ছে তা বুঝতেও কাজে আসবে এই অ্যাপ। এছাড়াও উপসর্গ বিশ্লেষণ করে কোন ধরনের রুগীর ঝুঁকি বেশি তাও জানার চেষ্টা চলছে।

করোনায় ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ, বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে WhatsApp ব্যবহার

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন উপসর্গ জানতে চাওয়া হবে। সেই ব্যক্তির দেহের তাপমাত্রা, ক্লান্তি, কাশি, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণার মতো উপসর্গ হচ্ছে কি না জানতে চাইবে এই অ্যাপ। যে সব ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ দেখা যাবে তাদের বাড়িতে টেস্টিং কিট পাঠিয়ে পরীক্ষা করা হবে।

যমজ ভাই-বোনের শরীরে একই জিন থাকলেও খাবার খাবার, পরিবেশ, জীবনযাত্রার পার্থক্য, আগের অসুখ কীভাবে বিভিন্ন মানুষের উপরে আলাদা প্রভাব ফেলে সেই বিষয়ে আরও বেশি তথ্য খুঁজছেন বিজ্ঞানীরা।

করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাকিংয়ে নতুন অ্যাপ নিয়ে এল কেন্দ্র

এই অ্যাপ থেকে পাওয়া যমজদের তথ্য তথ্য ভবিষ্যতে সংক্রমণ এবং প্রতিরোধের প্রতিক্রিয়া গবেষণায় ব্যবহার হবে। বিজ্ঞানীরা মনে করছেন বিভিন্ন মানুষের মধ্যে কীভাবে COVID 19 আলাদা উপসর্গ নিয়ে আসে তা বুঝতে সাহায্য করবে এই অ্যাপ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »