গেম খেলতে ভালোবাসেন? আপনার জন্য বিশেষ ফিচার নিয়ে এল Facebook

Facebook অ্যাপ এর উপরে নেভিগেশানে আলাদা গেমিং ট্যাব যোগ হল। গেমিং ট্যাবে ক্লিক করে একটি ফিডে একাধিক গেম দেখা যাবে। এই সব গেম বন্ধুদের সাথে খেলা যাবে। এছাড়াও বিশ্বের সেরা পাবলিশারদের ভিডিও দেখা যাবে এখানে। বিভিন্ন গেমিং গ্রুপের আপডেট দেখা যাবে এই ফিডে।

গেম খেলতে ভালোবাসেন? আপনার জন্য বিশেষ ফিচার নিয়ে এল Facebook
বিজ্ঞাপন

Facebook অ্যাপ এর উপরে নেভিগেশানে আলাদা গেমিং ট্যাব যোগ হল। বিশ্বব্যাপী 70 কোটি গ্রাহক প্রতিদিন Facebook –এ গেম খেলেন, ভিডিও দেখেন। নতুন এই ফিচারে এই গ্রাহকদের গেম খেলতে সুবধা হবে। সম্প্রতি TechCrunch ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

এই রিপোর্টে জানানো হয়েছে, গেমিং ট্যাবে ক্লিক করে একটি ফিডে একাধিক গেম দেখা যাবে। এই সব গেম বন্ধুদের সাথে খেলা যাবে। এছাড়াও বিশ্বের সেরা পাবলিশারদের ভিডিও দেখা যাবে এখানে। বিভিন্ন গেমিং গ্রুপের আপডেট দেখা যাবে এই ফিডে।

গত বছর কোম্পানির পরীক্ষামুলক গেমিং হাব fb.gg লঞ্চ হয়েছিল। এই প্রোজেক্টের অধীনে লঞ্চ হয়েছিল আলাদা অ্যাপ। fb.gg গেমিং হাবের অধীনে Facebook অফিশিয়াল অ্যাপে নতুন গেমিং ট্যাব হাজির হল।

গ্রাহক কোন ধরনের গেম খেলেন সেই দেখে প্রত্যেক গ্রাহককে আলাদা গেম খেলার পরামর্শ দেবে এই গেমিং ট্যাব। অফিশিয়াল অ্যাপে নতুন ট্যাব যোগ হওয়ায় আরও বেশি গ্রাহক Facebook এ গেম খেলতে শুরু করবেন।

অনেক দিন ধরেই স্মার্টফোনে আলাদা গেমিং অ্যাপ বানানোর কাজ করছে Facebook।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »