Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা: শুরু হচ্ছে UPI পেমেন্ট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 জানুয়ারী 2020 19:06 IST
হাইলাইট
  • UPI পেমেন্টের সুবিধা নিয়ে আসছে Jio
  • MyJio অ্যাপ থেকেই পেমেন্ট করা যাবে
  • গ্রাহক একটি @Jio ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (VPA) ও UPI হ্যান্ডেল পাবেন

MyJio অ্যাপ থেকে UPI পেমেন্ট করা যাবে

গ্রাহকদের জন্য UPI পেমেন্টের সুবিধা নিয়ে আসছে Jio। MyJio অ্যাপ থেকে এই পেমেন্ট পরিষেবা ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই ভারতে বেশ জনপ্রিয় Google Pay, PhonePe এর মতো UPI পেমেন্ট পরিষেবা। এছাড়াও শীঘ্রই একই পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে WhatsApp। প্রতিযোগীদের ঘায়েল করতে এবার আসরে নামল মুকেশ আম্বানির কোম্পানি। Jio জানিয়েছে @Jio ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ব্যবহার করেই  MyJio অ্যাপ থেকে UPI পেমেন্ট করা যাবে।

সম্প্রতি Entrackr এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নির্বাচিত গ্রাহকদের জন্য UPI পেমেন্ট পরিষেবা শুরু করেছে Jio। MyJio অ্যাপে JioSaavn, JioCinema, ও  JioEngage অপশনের পাশেই নতুন UPI পেমেন্ট অপশন দেখা যাবে।

নতুন UPI পেমেন্ট সার্ভিসে রেজিস্টার করার পরে গ্রাহক একটি @Jio ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (VPA) ও UPI হ্যান্ডেল পাবেন। এছাড়াও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্ট UPI পেমেন্টের সঙ্গে সংযুক্ত হবে তা ঠিক করে নেওয়া যাবে। UPI পিন না থাকলে তৈরি করার আগে মোবাইল নম্বর ডেবিট কার্ড নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে UPI পিন তৈরি করতে হবে। ভবিষ্যতে প্রত্যেক লেনদেনের সময় এই UPI পিন ব্যবহার করতে হবে।

MyJio অ্যাপে UPI পেমেন্ট ফিচার পরীক্ষা করতে পারেনি Gadgets 360। ইতিমধ্যেই এই বিষয়ে Jio কে প্রশ্ন কর হলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর মেলেনি।

আরও পড়ুন:

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio UPI, MyJio, UPI, Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  8. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  9. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  10. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.