আবার পিছিয়ে গেল রামদেবের কিম্ভো লঞ্চ

আগে লঞ্চ হয়েছিল কিম্ভো অ্যাপ। কিন্তু সুরক্ষায় খামতি থাকায় প্লে স্টোর থেকে এই অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছিল। পরে 15 অগাস্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশান সহ একটি ট্রায়াল ভার্সান বাজারে এসেছিল।

আবার পিছিয়ে গেল রামদেবের কিম্ভো লঞ্চ

Photo Credit: Twitter/ Swami Ramdev

বিজ্ঞাপন

সোমবারেও লঞ্চ হল না পতাঞ্জলির ‘স্বদেশী’ মেসেজিং অ্যাপ ‘কিম্ভো’। WhatsApp কে ঘায়েল করতে কিম্ভো মেসেগিং অ্যাপ লঞ্চের কথা বহুদিন আগেই ঘোষনা করেছিল রামদেবের পতাঞ্জলি। লঞ্চ হওয়েও প্রযুক্তিগত সমস্যার জন্য প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে কিম্ভো অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছিল জানানো হয়েছিল 27 অগাস্ট নতুন রূপে লঞ্চ হবে এই অ্যাপ। কিন্তু সোমবার এই অ্যাপ লঞ্চ হয়নি।

“কবে কিম্ভো লঞ্চ হবে তা শিঘ্রই জানাবো” বলে সোমবাই টুইটেরে জানিয়েছেন পতাঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টার আচার্য বালকৃষ্ণ।

প্রসঙ্গত আগে লঞ্চ হয়েছিল এই অ্যাপ। কিন্তু সুরক্ষায় খামতি থাকায় প্লে স্টোর থেকে এই অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছিল। পরে 15 অগাস্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশান সহ একটি ট্রায়াল ভার্সান বাজারে এসেছিল। যে সব গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছিলেন সবাই এই অ্যাপের উইজার ইন্টারফেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এই অ্যাপের সম্পর্কে লেখার সময় পতাঞ্জলি জানিয়েছিল কিম্ভো অ্যাপ থেকে পাওয়া গ্রাহকের ব্যক্তিগত তথ্য কখনোই তৃতীয় কোন কোম্পানির সাথে শেয়ার করা হবে না। একই সাথে পতাঞ্জলি জানিয়েছিল কিম্ভো অ্যাপ ভালো ভাবে চালাতে গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রয়োজনে তৃতীয় কোন কোম্পানির সাথে শেয়ার করা হতে পারে।  সোমবার পর্যন্ত 50,000 মানুষ এই ট্রায়াল অ্যাপ ডাউনলোড করেছেন।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  2. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  3. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  4. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  5. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  6. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  7. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  8. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  9. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  10. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »