কম্পিউটারে গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলা যাবে, ভারতে আসছে PUBG Lite

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুন 2019 16:47 IST
হাইলাইট
  • PUBG Lite বিটা ভার্সানে ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট থাকছে না
  • VPN ব্যবহার করে এখনই খেলা যাচ্ছে এই গেম
  • PUBG Lite এ থাকছে ইরাঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপ

কোন গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলা যাবে PUBG Lite

কম দামের কমিউটারে খেলার জন্য আসছে PUBG Lite। এতদিন ভারতে এই ভার্সান খেলা না গেলেও অবশেষে কম কনফিগারেশান কম্পিউটারে খেনা যাবে জনপ্রিয় এই বেটেল রয়্যাল গেম। এই বছর জানুয়ারি মাসে প্রথম সামনে এসেছিল PUBG Lite। ইতিমধ্যেই 15 টি দেশে PUBG  এর লাইট ভার্সান খেলা যাচ্ছে।

অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে শিঘ্রই ভারতে আসবে PUBG Lite। তবে ভারতে কবে এই গেম রিলিজ হবে জানানো হয়নি। থাইল্যান্ড, ব্রাজিল, তুরস্ক সহ 15 টি দেশে ইতিমধ্যেই PUBG Lite লঞ্চ হয়েছে। এর মধ্যে সবথেকে শেষে 23 মে তুরস্কে লঞ্চ হয়েছে এই গেম।

কম্পিউটার থেকে বিনামূল্যে খেলা যাবে PUBG Lite। তবে গ্রাহককে অফিশিয়াল লঞ্চার থেকে এই গেম ডাউনলোড করতে হবে।

যে সব গ্রাহকের কাছে কম কনফিগারেশনের কম্পিউটার রয়েছে তাদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই গেম। PUBG Lite খেলার জন্য কম্পিউটারে নুন্যতম কনফিগারেশন কী হতে হবে? দেখে নিন।

  • Windows 7, 8 অথবা 10 (64bit) অপারেটিং সিস্টেম
  • Intel Core i3, 2.4GHz প্রসেসর
  • 4GB RAM
  • Intel HD Graphics 4000
  • 4GB ডিস্ক স্পেস
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG, PUBG Lite, PUBG Lite in India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  2. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  3. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  4. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  5. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  6. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  7. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  8. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  9. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  10. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.