নিষেধাজ্ঞা উঠলেও এখনই ডাউনলোড করা যাবে না TikTok

বুধবার TikTok এর উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট। ভারতে 12 কোটি গ্রাহক নিয়মিত TikTok ব্যবহার করেন।

নিষেধাজ্ঞা উঠলেও এখনই ডাউনলোড করা যাবে না TikTok

Photo Credit: Joel Saget/ AFP

বিজ্ঞাপন

বুধবার TikTok এর উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট। এই ঘটনার দুই দিন পরেও App Store আর Play Store থেকে TikTo ডাউনলোড করা যাচ্ছে না।

তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আদালতের নির্দেশ হাতে এলে তবেই TikTok ফিরিয়ে আনার জন্য Google ও Apple এর সাথে যোগাযোগ করা হবে।

3 এপ্রিল TikTok কে নিষিদ্ধ ঘোষণা করেছিল মাদ্রাজ হাই কোর্ট।  আদালতে নিষিদ্ধ হওয়ার পরে গত সপ্তাহে তথ্য প্রযুক্তি মন্ত্রক ভারতে Play Store ও App Store থেকে এই অ্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।

পর্নগ্রাফি ভিডিও এই প্ল্যাটফর্মে আপলোড করা হবে না শর্তে ভারতে TikTok অ্যাপ থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আদালত। এই শর্ত না মানলে আবার হন্তক্ষেপ করবে আদালত।

ভারতে 12 কোটি গ্রাহক নিয়মিত TikTok ব্যবহার করেন। এই অ্যাপের মালিক চিনের ByteDance কোম্পানি।

শুক্রবারেও Play Store ও App Store এ TikTok অ্যাপ সার্চ করে পাওয়া যায়নি। বুধবারের পরে এই বিষয়ে এখনও কোন বিবৃ দেওয়া হয়নি কোম্পানির তরফে।

বুধবার নিষেধাজ্ঞা ওঠার পরে TikTok জানিয়েছিল, “এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এর ফলে ভারতের সৃজনশীল গ্রাহকরা আবার TikTok” ব্যবহার করতে পারবেন।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »