সব বাধা পেরিয়ে আবার এক নম্বরে TikTok

ভারতে বিনামূল্যে ডাউনলোড হওয়া অ্যাপ এর তালিকায় আবার এক নম্বরে পৌঁছাল TikTok। Play Store ও App Store থেকে TikTok ডাউনলোড করলে বিশেষ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল কোম্পানি।

সব বাধা পেরিয়ে আবার এক নম্বরে TikTok

ভারতে 12 কোটি গ্রাহক নিয়মিত TikTok ব্যবহার করেন

বিজ্ঞাপন

সম্প্রতি আদালতের নির্দেশের পরে ভারতে নিষিদ্ধ হয়েছিল TikTok। সম্প্রতি নিষেধাজ্ঞা ওঠার পরে আবার Play Store আর App Store থেকে ডাউনলোড করা যাচ্ছিল এই অ্যাপ। এবার ভারতে বিনামূল্যে ডাউনলোড হওয়া অ্যাপ এর তালিকায় আবার এক নম্বরে পৌঁছাল TikTok। Play Store ও App Store থেকে TikTok ডাউনলোড করলে বিশেষ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল কোম্পানি। সোশ্যাল মিডিয়ায় #ReturnofTikTok মাইক্রো সাইট শেয়ার করলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে চিনের কোম্পানিটি।

গত মাসের শুরুতে মাদ্রাজ হাই কোর্ট ভারতে TikTok ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল। এর পরে Play Store আর App Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছিল না। পরে নিষেধাজ্ঞা উঠলে আবার এই দুই মার্কেটপ্লেসে ফিরে আসে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ।

ডাউনলোড শুরু হওয়ার পরে নতুন গ্রাহক টানতে এক অফার নিয়ে হাজির হয়েছে TikTok। যে সব গ্রাহক বিশেষ মাইক্রো সাইটের লিঙ্ক শেয়ার করবেন এরকম ভাগ্যবান তিন গ্রাহককে প্রতিদিন এক লক্ষ টাকা দিচ্ছে TikTok। 16 মে পর্যন্ত বেই অফার চলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »