আপনার ব্যক্তিগত তথ্য পাচার করে দিচ্ছে একাধিক VPN

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জানুয়ারী 2019 15:39 IST
হাইলাইট
  • অনলাইনে সুরক্ষিত থাকতে অনেকেই VPN ব্যবহার করেন
  • ব্যাক্তিগত তথ্য পাচার করছে VPN কোম্পানিগুলি
  • 99টি VPN স্মার্টফোনে অপ্রয়োজনীয় পার্মিশান চেয়েছে

মোট 150টি ফ্রি VPN এর মধ্যে এই গবেষনায় 99টি VPN স্মার্টফোনে অপ্রয়োজনীয় পার্মিশান চেয়েছে

অনলাইনে সুরক্ষিত থাকতে অনেকেই VPN ব্যবহার করেন। অনলাইনে সুরক্ষিত থাকার পরিবর্তে আপনার সব তথ্য পাচার করে দিচ্ছে একাধিক VPN কোম্পানি। Google Play Store এর মোট 150 টিও জনপ্রিয় VPN অ্যাপ এর 25 শতাংশের বেশি গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখার পরিবর্তে তা বিক্রি করে দিচ্ছে। এর মধ্যে 85 শতাংশ গ্রাহক ব্যাক্তিগত সুরক্ষায় বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারে।

 

আরও পড়ুন: ES File Explorer ব্যবহার করেন? সাবধান হওয়ার সময় এসেছে

 

সম্প্রতি Top10VPN.com ওয়েবসাইটে প্রকাশিত এক রিভিউতে এই তথ্য জানানো হয়েছে। বিশেষ করে যে সব VPN অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যায় সেই সব অ্যাপ থেকে বেশি তথ্য পাচার হচ্ছে।

 

আরও পড়ুন: খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm

 

বেশিরভাগ VPN গ্রাহকের DNS তথ্য ফাঁস করেছে। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যে কোন অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে। ফলে VPN ব্যবহার করেন অনলাইনে সুরক্ষিত থাকছেন না গ্রাহক।

Advertisement

 

আরও পড়ুন: Jio কে চাপে ফেলতে এক বছর ভ্যালিডিটি নিয়ে হাজির Airtel

 

মোট 150টি ফ্রি VPN এর মধ্যে এই গবেষনায় 99টি VPN স্মার্টফোনে অপ্রয়োজনীয় পার্মিশান চেয়েছে। এর মধ্যে 38টি VPN ডিভাইস লোকেশান আর 57টি VPN গ্রাহকের ব্যাক্তিগত তথ্য চেয়েছে। এর মধ্যে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন আর টেস্ট মেসেজ পড়ার পার্মিশান।

Advertisement

 

আরও পড়ুন: সফটওয়্যার আপডেটে ধারালো হল Realme U1 ফোনের ক্যামেরা

Advertisement

 

একটি VPN সার্ভিসের এই সব তথ্য কোন কাজে লাগে না। তাই এই ধরনের পার্মিশান এই অ্যাপগুলিকে সন্দেহের তালিকায় তুলেছে। এই রিপোর্টে মোট ইনস্টলের নিরিখে Play Store এর সেরা 10 টি VPN হল HotSpotShield Free, SuperVPN, Hi VPN, HotSpotShield Basic, Psiphon Pro, Turbo VPN, VPN Master, Snap VPN, Hola আর Speed VPN। এই অ্যাপ গুলি 1 থেকে 5 কোটি বার ডাউনলোড হয়েছে। তবে এর মধ্যে কোন VPN অ্যাপে সন্দেহজনক কার্যকলাপ খুঁজে পাওয়া যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.