এক নজরে সম্প্রতি WhatsApp এ যোগ হওয়া সব ফিচার

সাম্প্রতিক অতীতে WhatsApp এ যোগ হয়েছে উল্লেখযোগ্য একাধিক নতুন ফিচার। নতুন এই ফিচারগুলির ফলেই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে গিয়েছে।

এক নজরে সম্প্রতি WhatsApp এ যোগ হওয়া সব ফিচার

সাম্প্রতিক অতীতে WhatsApp এ যোগ হয়েছে উল্লেখযোগ্য একাধিক নতুন ফিচার

হাইলাইট
  • WhatsApp এ যোগ হয়েছে উল্লেখযোগ্য একাধিক নতুন ফিচার
  • Android ও iOS অপারেটিং সিস্টেমের জন্য যোগ হয়েছে ফিচারগুলি
  • রয়েছে পিকচার ইন পিকচার অথবা সোয়াইপ টু রিপ্লাই এর মতো ফিচার
বিজ্ঞাপন

সাম্প্রতিক অতীতে WhatsApp এ যোগ হয়েছে উল্লেখযোগ্য একাধিক নতুন ফিচার। নতুন এই ফিচারগুলির ফলেই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে গিয়েছে। এর মধ্যে কয়েকটি ফিচার এখনও বিটা ভার্সানে থাকলেও আশা করা হচ্ছে শিঘ্রই তা WhatsApp স্টেবেল ভার্সানে পৌঁছে যাবে। এক নজরে সম্প্রতি WhatsApp এ লঞ্চ হওয়া নতুন ফিচারগুলি দেখে নেওয়া যাক।

প্রাইভেট রিপ্লাই

নতুন এই ফিচারে গ্রুপ চ্যাটের কোন ব্যাক্তিকে প্রাইভেট চ্যাটে রিপ্লাই দেওয়া যাবে। তবে এখনো স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছায়নি। প্রাইভেট রিপ্লাই ব্যবহারের জন্য বিটা ভার্সান WhatsApp ইনস্টল করতে হবে।

স্টিকার

সম্প্রতি WhatsApp এ লঞ্চ হয়েছে স্টিকার। এর ফলে আরও ভালো ভাবে স্টিকার ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা যাবে WhatsApp এ। Android, iOS ও ডেক্সটপ গ্রাহকরা WhatsApp স্টিকার ব্যবহার করতে পারবেন।

সাইলেন্ট মোড

Android গ্রাহকদের জন্য এই ফিচার নিয়ে এসেছে WhatsApp। সাইলেন্ট মোড ব্যবহার করে কোন চ্যাট মিউট করা থাকলে হোমপেজে WhatsApp আইকনে সেই নোটিফিকেশানের হিসাব দেখাবে না।

ভ্যাকেশান মোড

আপাতত টেস্টিং পর্যায়ে রয়েছে এই ফিচার। কোন চ্যাট আর্কাউভ করা থাকলে সেখানে নতুন চ্যাট এলে তা আবার নিজের জায়গাতে ফিরে আসবে।

লিঙ্কড অ্যাকাউন্ট

সম্প্রতি WhatsApp ব্যবহার করে বাইরের ডিভাইকের কানেক্ট করা যাচ্ছে। আপাতত শুধুমাত্র WhatsApp বিজনেস গ্রাহকদের জন্য চালু হয়েছে এই ফিচার।

ডিলিট ফ এভ্রিওয়ানে বদল

সম্প্রতি ডিলিট ফর এভ্রিওয়ানের নিয়মে বদল আনা হয়েছে। মেসেজ না পড়ে থাকলে আরও বেশি সময় মেসেজ শিলিট করা যাবে।

পিকচার ইন পিকচার ভিডিও

অক্টোবরে Android ফোনে এসেছে পিকচার ইন পিকচার সাপোর্ট। নতুন এই ফিচারে WhatsApp এর মধ্যেই ছোট উইন্ডোতে Instagram, Facebook বা YouTube ভিডিও দেখা সম্ভব।

সোয়াইপ টু রিপ্লাই

আগে কোন চ্যাটের রিপ্লায় করতে ট্যাপ করে হোল্ড করতে হতো। এখন চ্যাটের উপরে সহজে সোয়াইপ করলে রিপ্লাই অপশান চনে আসবে।

নতুন নোটিফিকেশান স্টাইল

সম্প্রতি নতুন নোটিফিকেশান স্টাইল টেস্ট করে দেখা গিয়েছে WhatsApp কে। নতুন  এই ফিচারে নোটিফিকেশান থেকেই অনেক বেশি তথ্য দেখে নেওয়া যাবে।

Jio Phone এ WhatsApp

ভারতের সবথেকে জনপ্রিয় ফিচারফোন Jio Phone এ পৌঁছে গিয়েছে WhatsApp। KaiOS অপারেটিং সিস্টেমের অন্যান্য ফোনের WhatsApp ব্যবহার করা যাবে।

iPhone এ সার্চ

iPhone এ WhatsApp এর স্ট্যাটাস ট্যাবে যোগ হয়েছে সার্চ অপশান। যে কোন স্ট্যাটাস আপডেট সার্চ করা যাবে।

WhatsApp বিজনেস

ব্যবসায়ী পো বিভিন্ন কোম্পানিদের জন্য লঞ্চ হয়েছে WhatsApp বিজনেস। এই ফিচারে ব্যবসায়ীরা আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারবেন।

WhatsApp গ্রুপ ভয়েস ও ভিডিও কল

সম্প্রতি WhatsApp এ যোগ হয়েছে গ্রুপ ভয়েস ও ভিডিও কল ফিচার। একসাথে চার জনের সাথে WhatsApp ব্যবহার করে গ্রুপ কল করা যাবে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  2. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  3. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  4. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  5. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  6. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  7. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  8. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  9. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  10. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »