রেস্টুরেন্টে যত খুশি খাওয়ার সুযোগ করে দিল Zomato

‘ইনফিনিটি ডাইনিং’ এর ফলে গ্রাহক নির্বাচিত রেস্টুরেন্টে যে কোন মেনু যত খুশি খেতে পারবেন। আপাতত শুধুমাত্র Zomato Gold গ্রাকরা এই সুবিধা পাবেন।

রেস্টুরেন্টে যত খুশি খাওয়ার সুযোগ করে দিল Zomato

‘ইনফিনিটি ডাইনিং’ এর সুবিধা নিয়ে এল Zomato

হাইলাইট
  • 350 -র বেশি শহরে রেস্টুরেন্টে গিয়ে ‘ইনফিনিটি ডাইনিং’ করা যাবে
  • Zomato Gold গ্রাকরা এই সুবিধা পাবেন
  • 12.5 লক্ষ Zomato Gold সদস্য রয়েছে
বিজ্ঞাপন

শুক্রবার ‘ইনফিনিটি ডাইনিং' এর সুবিধা নিয়ে এল Zomato। এর ফলে গ্রাহক রেস্টুরেন্টে গিয়ে যত খুশি খেতে পারবেন। আপাতত শুধুমাত্র Zomato Gold গ্রাকরা এই সুবিধা পাবেন। দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু শহরের 350 -র বেশি শহরে রেস্টুরেন্টে গিয়ে ‘ইনফিনিটি ডাইনিং' করতে পারবেন Zomato Gold গ্রাহকরা। অনলিমিটেড খাবার সার্ভিং ছাড়াও Zomato জানিয়েছে এই অফারে গ্রাহক পিছু নির্দিষ্ট বিল করা হবে। নির্দিষ্ট কোন খাবার একাধিকবার অর্ডার করলে আলাদা বিল হবে না।

‘ইনফিনিটি ডাইনিং' এর ফলে গ্রাহক নির্বাচিত রেস্টুরেন্টে যে কোন মেনু যত খুশি খেতে পারবেন।   এর ফলে রেস্টুরেন্টের বিভিন্ন খাবার টেস্ট করে দেখতে পারবেন। কোন নির্দিষ্ট খাবার পছন্দ হলে অতিরিক্ত খরচ না করেই আবার সেই খাবার অর্ডার করা যাবে। ছয় বছর পর্যন্ত শিশু এই অফারে রেস্টুরেন্টে গেলে সাথে একজন অভিভাবককে থাকতে হবে।

Zomato জানিয়েছে আপাতত দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর 350 -র বেশি রেস্টুরেন্টে ডাইন আউট করা যাবে। এই রেস্টুরেন্টগুলিতে অন্তত 3.5 স্টার রেটিং থাকছে।

এই মুহুর্তে গোটা বিশ্বে 12.5 লক্ষ Zomato Gold সদস্য রয়েছে। বিশ্বব্যাপী নয়টি দেশে এই পরিষেবা রয়েছে। এই দেশগুলি হল ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, লেবানন, তুরস্ক, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »