যে কোনও WhatsApp Groups-এ আপনাকে অ্যাড করা আটকাতে কী করবেন?

বিজ্ঞাপন
Edited by Biswadip Dey, আপডেট: 13 নভেম্বর 2019 11:41 IST
হাইলাইট
  • জেনে নিন কী করে আপনি অন্যদের আটকাবেন
  • তাহলে কেন আপনি খামোখা লোককে সুযোগ দেবেন?
  • গ্রুপই অনেক সময় আপনার বিরক্তি ও হতাশার কারণ হতে পারে

প্রথমেই দেখে নিন আপনি WhatsApp-র সাম্প্রতিকতম সংস্করণটি আপলোড করেছেন কিনা

হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Groups) সত্যিই একটা দারুণ ব্যাপার। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের নিয়ে তৈরি গ্রুপের মাধ্যমে দূরে থেকেও সকলের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়। কেবল বন্ধু বা আত্মীয় নয়, অচেনা সমমনস্ক মানুষরাও হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপের মাধ্যমে নিজেদের আগ্রহের বিষয় নিয়ে চর্চা করতে পারেন। কিন্তু এই গ্রুপই অনেক সময় আপনার বিরক্তি ও হতাশার কারণ হতে পারে। কিন্তু হোয়াটসঅ্যাপের এমন সুন্দর ফিচার রয়েছে, যার সাহায্যে আপনাকে কোনও গ্রুপে জয়েন করার আমন্ত্রণ পাঠানো সম্ভব। তাহলে কেন আপনি খামোখা লোককে সুযোগ দেবেন যে কোনও গ্রুপে আচমকাই আপনাকে অ্যাড করে দেওয়ার? 

জেনে নিন কী করে আপনি অন্যদের আটকাবেন আপনাকে যে কোনও গ্রুপে অ্যাড করা থেকে। 
হোয়াটসঅ্যাপের নতুন গ্রুপ প্রাইভেসি সেটিংস পাওয়া যাবে  Android ও iPhone-এ। জেনে নিন আপনার স্মার্টফোনে কী করে এই সেটিংস চালু করবেন। 

Advertisement

প্রথমেই দেখে নিন আপনি হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি আপলোড করেছেন কিনা। iPhone-এ এই ভার্সান হল 2.19.112 এবং Android-এ ভার্সান হল 2.19.308। আপনি Android-এর ক্ষেত্রে গুগল প্লে স্টোর ও iPhone-এর ক্ষেত্রে অ্যাপ স্টোরে গিয়ে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিতে পারবেন। 

এবার বাকি পদক্ষেপগুলি অনুসরণ করুন:

Android-এর ক্ষেত্রে
১. হোয়াটসঅ্যাপে গিয়ে ডান দিকের শীর্ষে অবস্থিত তিন বিন্দু আইকনে ট্যাপ করুন। 
২. এবার Settings > Account > Privacy
৩. Groups-এ ট্যাপ করে তিনটি অপশনের একটি বেছে নিন। অপশনগুলি হল Everyone, My Contacts ও My Contacts Except। 
৪. Everyone হলে আপনাকে যে কেউ যে কোনও গ্রুপে অ্যাড করতে পারবেন। 
৫. My Contacts হলে আপনার বন্ধু তালিকায় থাকা কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন। 
৬. My Contacts Except অপশনের মাধ্যমে কেবল বাছাই ব্যক্তিই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন। 

iPhone-এর ক্ষেত্রে
১. হোয়াটসঅ্যাপ খুলে নীচে গিয়ে Settings-এ যান।  
২. এবার Account > Privacy > Groups। 
৩. এবার তিনটি অপশন Everyone, My Contacts ও My Contacts Except থেকে বেছে নিন আপনার অপশন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.