Amazon Great Indian Festival Sale: সস্তা হচ্ছে এই জনপ্রিয় স্মার্টফোনগুলি

রবিবার শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale। এই সেলে প্রায় সব বিভাগের বিভিন্ন প্রোডাক্ট সস্তা হবে। যে কোন অনলাইন সেলের মতোই এই সেলেও স্মার্টফোন ডিসকাউন্টে সবার নজর থাকবে।

Amazon Great Indian Festival Sale: সস্তা হচ্ছে এই জনপ্রিয় স্মার্টফোনগুলি

29 সেপ্টেম্বর শুরু হবে এই সেল

হাইলাইট
  • iPhone XR আর OnePlus 7 Pro ছাড় মিলবে
  • সস্তা হবে OnePlus 7 আর Galaxy Note 9
  • 29 সেপ্টেম্বর শুরু হচ্ছে এই সেল
বিজ্ঞাপন

রবিবার শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale। এই সেলে প্রায় সব বিভাগের বিভিন্ন প্রোডাক্ট সস্তা হবে। যে কোন অনলাইন সেলের মতোই এই সেলেও স্মার্টফোন ডিসকাউন্টে সবার নজর থাকবে। উৎসবের সেলে Amazon -এ সব দামের স্মার্টফোন সস্তা হবে। ইতিমধ্যেই সেই ফোনগুলির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে Amazon। OnePlus 7 Pro, iPhone XR, Samsung Galaxy M30, Xiaomi Redmi 7 সহ বিভিন্ন স্মার্টফোন সস্তা হবে বলে জানিয়েছে ই-কমার্স কোম্পানিটি।

মুহূর্তে চার্জ হবে Redmi 8A ফোনের ব্যাটারি, জানিয়ে দিল Xiaomi

ফ্ল্যাগশিপ সেগমেন্টে iPhone XR, OnePlus 7 Pro, OnePlus 7, Samsung Galaxy Note 9 আর Oppo Reno 2 আগের থেকে কম দামে বিক্রি হবে। iPhone XR এর দাম শুরু হচ্ছে 49,990 টাকা থেকে। অন্যদিকে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। 48,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে OnePlus 7 Pro। Galaxy Note 9 এর দাম শুরু হচ্ছে 57,990 টাকা থেকে। আগামী সপ্তাহের সেলে এই ফোনগুলির দাম কমবে।

দিনে 2GB ডেটা, সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা: নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Airtel

amazon

Amazon Great Indian Festival Sale এ সস্তা হবে একাধিক জনপ্রিয় স্মার্টফোন 

মিডরেঞ্জ সেগমেন্টে সস্তা হবে Samsung Galaxy M30। এই মুহুর্তে 13,990 টাকা থেকে এই ফোন পাওয়া যায়। Amazon জানিয়েছে অবিশ্বাস্য দামে পাওয়া যাবে এই স্মার্টফোন। এছাড়াও সস্তা হবে Oppo K3 আর  Mi A3।

পুজোর আগেই সস্তা হচ্ছে জনপ্রিয় এই Realme স্মার্টফোনগুলি

বাজেট সেগমেন্টে এই সেলে সস্তা হবে Redmi 7। এই মুহুর্তে 7,499 টাকা থেকে Redmi 7 এর দাম শুরু হচ্ছে। এই সেলে কোন Xiaomi ফোনে কত ছাড় পাওয়া যাবে তা জানা যাবে 24 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর Samsung, Oppo আর Vivo ফোনের অফারগুলি সামনে আনবে Amazon। 26 সেপ্টেম্বর সামনে আসবে OnePlus Huawei ফোনের অফাওগুলি। 29 সেপ্টেম্বর মধ্যরাতে Amazon এ শুরু হচ্ছে Great Indian Festival সেল। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। একই দিনে Flipkart এ শুরু হচ্ছে Big Billion Days সেল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »